
ফেনীর ছাগলনাইয়া থেকে নিখোঁজের ১৭ দিন পর খালে ভাসমান অবস্থায় রেজিয়া বেগম (৭৪) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পৌরসভার ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের তারেক মেমোরিয়াল হাসপাতালের সামনের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
রেজিয়া বেগম ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ মটুয়া গ্রামের মুহুরি বাড়ির বশির আহাম্মদের স্ত্রী।
স্বজনদের বরাত দিয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, রেজিয়া বেগম মানসিক ভারসাম্যহীন ছিল। ২৭ ডিসেম্বর শুক্রবার ভোর রাত সাড়ে ৪টায় তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পায়নি। ৩০ ডিসেম্বর তাঁর মেয়ে রাসেদা আক্তার বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
ওসি আরও বলেন, গতকাল রোববার সন্ধ্যায় ছাগলনাইয়া পৌরসভার ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের তারেক মেমোরিয়াল হাসপাতালের সামনের খালে তাঁর লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। কি কারণে তাঁর মৃত্যু হয়েছে তা জানা যায়নি। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নওগাঁয় গত রোববার রাতে বয়ে যাওয়া আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঝড়ে ঘরবাড়ি ছাড়াও কলা, ভুট্টা, গম, আলু, শাকসবজিসহ ৭৩১ দশমিক ৫ হেক্টর জমির ফসল ক্ষতির মুখে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কলাবাগানের।
২ ঘণ্টা আগে
সেলিম রহমান, পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। গতকাল সোমবার রাজধানীর এলিফ্যান্ট রোডে এক দোকানে ছোট্ট একটি তালিকা দেখে দেখে পোশাক কিনছিলেন। কেনাকাটার একপর্যায়ে বলেন, মাত্র সাত হাজার টাকায় স্ত্রী, দুই সন্তান আর বৃদ্ধ মায়ের জন্য ঈদের কেনাকাটা সেরেছেন।
৩ ঘণ্টা আগে
রাজশাহীর একটি পশুর হাট অর্ধেক মূল্যে ইজারা নিতে বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে গোপন সমঝোতা হয়েছে। গত বছর প্রায় ১৪ কোটি টাকায় ইজারা হলেও এবার সমঝোতা করে দর দেওয়া হয়েছে মাত্র ৭ কোটি ৪০ লাখ টাকা। নগরের উপকণ্ঠে সিটি হাট নামের এই পশুর হাট পরিচালনা করে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। রাজনৈতিক আঁতাতের ফলে
৩ ঘণ্টা আগে
গরম শুরু না হতেই বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায়। এখানে বিদ্যুৎ আসে আর যায়। প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুতের আসা-যাওয়ার এমন ঘটনায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। গত রোববার সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত অন্তত পাঁচবার বিদ্যুৎ চলে গেছে এবং এসেছে। এতে অনেক বাসাবাড়ি ও দোকানে কাঁচা পণ্যসহ ইলেক
৪ ঘণ্টা আগে