
ফরিদপুরে জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলায় শেখ ফয়েজ আহমেদকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের গোলপুকুর ড্রিম শপিং কমপ্লেক্স থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর সরাসরি হামলাকারী শেখ ফয়েজ মামলার এজাহারভুক্ত আসামি। ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ এই আসামিকে খুঁজছিল। আজ সন্ধ্যায় ফরিদপুর শহরের আলীপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শেখ ফয়েজ আহমেদ ফরিদপুর শহরের গোয়ালচামট খোদাবক্স সড়ক এলাকার বাসিন্দা এবং ফরিদপুর প্রেসক্লাবের সদস্য ছিলেন। এ ছাড়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা শাখার সভাপতি পদে রয়েছেন।
জানা গেছে, জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান করেও ভুয়া তথ্য দিয়ে কৌশলে গত ৩ আগস্ট সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ‘জুলাই সাহসী সাংবাদিক’ পুরস্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ঘটনা জানাজানি হলে ক্ষোভ জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
এ ছাড়া ফরিদপুরে কর্মরত সাংবাদিকেরা প্রতিবাদ জানান এবং পুরস্কার বাতিলের দাবিতে মানববন্ধনও করেন। পরে তাঁকে ফরিদপুর প্রেসক্লাবের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়। এ ছাড়া ফরিদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান থাকাকালীন গ্রাহকের প্রায় দুই কোটি টাকার আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুরের আহ্বায়ক কাজী রিয়াজ বলেন, ‘চব্বিশের আন্দোলনে এই শেখ ফয়েজ ছাত্র-জনতার ওপর হামলা করেছে। সে ওই মামলার একজন অন্যতম আসামি। তার মতো একজন বিতর্কিত ব্যক্তিকে সাহসী সাংবাদিক পদক প্রদান করায় আমরা বিস্মিত হয়েছি এবং প্রতিবাদ জানিয়েছি। এরপর ফরিদপুর প্রেসক্লাব তাকে বহিষ্কারও করেছে। এত কিছুর পরও এই শেখ ফয়েজ প্রতিনিয়ত সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছিল।’

রংপুরের পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন যেন নামেই স্বাস্থ্যকেন্দ্র। বাইরে থেকে দেখলে মনে হয় পরিত্যক্ত কোনো গোয়ালঘর। ঝুঁকিপূর্ণ আধা পাকা ভবন ও তীব্র জনবল-সংকটে কার্যত মুখ থুবড়ে পড়েছে এখানকার চিকিৎসাসেবা। কয়েক হাজার মানুষের প্রাথমিক চিকিৎসাসেবার একমাত্র ভরসা...
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনীতে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে অফিস করছেন কৃষি ও পরিসংখ্যান অফিসের কর্মকর্তারা। মাঝেমধ্যে খসে পড়ছে ছাদের পলেস্তারা। এ নিয়ে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন তাঁরা। গত সোমবার সরেজমিনে দেখা যায় উপজেলার পরিসংখ্যান, কৃষি ও মৎস্য অফিসের ছাদের বিভিন্ন জায়গা থেকে পলেস্তারা খসে পড়ার দৃশ্য।
১ ঘণ্টা আগে
যশোরে অপহৃত ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে ৯ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছেন র্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার দিবাগত রাতে চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের খলশি গ্রামের একটি নির্জন ইটভাটা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ও নারায়ণহাট ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটা এবং বালু উত্তোলনের দায়ে রসুল আমিন ও এরশাদ নামের দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১১ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের এই জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগে