হাসিখুশি ও করিৎকর্মা রবিউল পনেরো বছর ধরে শেকলবন্দী। সামান্য জ্বর থেকে শরীরে নানা উপসর্গ। এরপর থেকে সম্পূর্ণ মানসিক ভারসাম্যহীন এই তরুণ। বোয়ালমারী উপজেলার পশ্চিম চরবর্ণি গ্রামের বাসিন্দা মো. ওসমান মোল্লা ওরফে রবিউলকে (৩৬) আজ মঙ্গলবার পাবনার হেমায়েতপুরের মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে।
গত ১ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ স্বাক্ষরিত একটি চিঠি হাসপাতালের পরিচালক বরাবর পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ‘সম্প্রতি রবিউলের অসুস্থতার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা উপজেলা প্রশাসনের নজরে আসে। এমতাবস্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে তাঁকে উন্নত মানসিক চিকিৎসার জন্য আপনার হাসপাতালে পাঠানো হলো। তাঁর বাবা একজন ভ্যানচালক ও আর্থিকভাবে অস্বচ্ছল।’ তাঁকে প্রয়োজনীয় মানসিক চিকিৎসা দিতে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিতে অনুরোধ করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ কুমার বিশ্বাস জানান, রবিউলের চিকিৎসার জন্য গতকাল সোমবার জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তাঁর পরিবারকে সমাজসেবা অধিদপ্তর থেকে আরও অর্থ সহায়তা দেওয়া হবে।
আজ ভোর ৬টায় গ্রামের বাড়ি থেকে একটি মাইক্রোবাস রবিউলকে নিয়ে পাবনার উদ্দেশে রওনা দেয়। রবিউলের সঙ্গে আছেন তাঁর বাবা মো. নুরুল মোল্লা, ফুফু সাজেদা বেগম ও ফুফা আমিনুর রহমান।
বাড়িতে থাকা মা আসমা বেগমের দুঃশ্চিন্তা, ‘তাঁরা (হাসপাতাল কর্তৃপক্ষ) ছাওয়ালডারে ঠিকমত খাওয়াতি পাইরবেনে কি–না। সে হাসপাতালে একা থাকতি পাইরবেনে?’ তবুও মায়ের আশা, ছেলেটা যদি সুস্থ হয় অন্তত নিজে কামাই রোজগার করে খেয়েপরে বেঁচে থাকতে পারবে।
বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, এসপি স্যারের নির্দেশে আমরা রবিউলের বাবার কাছে তাঁর চিকিৎসার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গতকাল সোমবার নগদ ১৫ হাজার টাকা দিয়েছি। এছাড়া তাঁর পাবনা যাতায়াতের মাইক্রোবাসটি আমরা থানা পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা করে দিয়েছি।
পাবনা মানসিক হাসপাতালের পরিচালক ডা. আবুল বাশার মো. আসাদুজ্জামান মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, বোয়ালমারীর ইউএনওর একটি দাপ্তরিক চিঠি পেয়েছি। মানসিক ভারসাম্যহীন রবিউলকে আজই এখানে ভর্তি করা হয়েছে। একটি মেডিকেল বোর্ড গঠন করে আগামী একমাস আমরা তাঁকে চিকিৎসা দেব। এরপর তাঁর শারীরিক অগ্রগতি জানাতে পারবো।
ছোলনা মহল্লার যুবক মো. হেদায়েতুর রাফির ফেসবুকে শেকলবন্দী রবিউলের একটি ছবি পোস্ট করলে বিষয়টি জানাজানি হয়। গত ৩১ জুলাই আজকের পত্রিকায় ‘নিজের পৃথিবীতে একা রবিউল’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে ৬ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। আজ বুধবার বিকেলের দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উপস্থিতিতে তাদের বাংলাদেশ কর
৩ মিনিট আগে
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে ইয়াসিন খান নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ইব্রাহিম খান নামে আরেক পর্যটক। ইয়াসিন ও ইব্রাহিম ঢাকার কুড়িল চৌরাস্তার মাথা এলাকার বাসিন্দা। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই।
৪ মিনিট আগে
চলতি বর্ষা মৌসুমে সন্ধ্যা নদীর তীব্র স্রোতে পশ্চিম ভূতেরদিয়া এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনঝুঁকিতে রয়েছে অর্ধশতাধিক পরিবারের বসতভিটা, মধ্য-পশ্চিম ভূতেরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাহেরচর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও উত্তর বাহেরচর বাজারসহ গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা।
১৮ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে বালিয়াঘাটা বিলে ঘাস পরিষ্কার করতে গিয়ে পানিতে পড়ে ওয়াদুত মিয়া (৫০) নামের এক কৃষক নিখোঁজ হন। নিখোঁজের দুই ঘণ্টা পর ওই কৃষকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার চতরা ইউনিয়নের শমসেরপাড়া এলাকার বালিয়াঘাটা বিল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২৩ মিনিট আগে