ফরিদপুরের ভাঙ্গায় বিলের মধ্য থেকে এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গলা, পায়ের রগ ও পেট কাটা ছিল। মরদেহের সঙ্গে একটি ভারী বস্তা বাঁধা ছিল। লাশটি সদরপুরের নিখোঁজ এক যুবকের বলে দাবি করেছে তাঁর পরিবার। তবে পচে যাওয়ায় পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
আজ রোববার দুপুরে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চারালদিয়া বিলে স্থানীয় বাসিন্দারা লাশটি দেখতে পেয়ে থানা-পুলিশে খবর দেন। পরে পুলিশ বিকেলে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকাল থেকে এলাকাটিতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। খোঁজাখুঁজির একপর্যায়ে বিলের মধ্যে বস্তাবাঁধা ভাসমান লাশটি দেখা যায়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, অজ্ঞাতনামা যুবককে হত্যার পর তাঁর পেটে ও কোমরে ভারী বস্তা দিয়ে লাশটি বিলের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছিল। বর্ষার কারণে পানির নিচ থেকে লাশ পচে গিয়ে ওপরে ভেসে উঠেছে।
ওসি বলেন, চার-পাঁচ দিন আগে ওই যুবককে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। লাশটি পচে-গলে যাওয়ায় প্রাথমিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি, তবে চেষ্টা চলছে। এ ছাড়া আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে গত চার দিন ধরে সদরপুর উপজেলার বাইশরশি গ্রামের সৌদি আরবপ্রবাসী শেখ আবু বকরের ছেলে রেদোয়ান শেখ (২৫) নিখোঁজ রয়েছেন। এ লাশ উদ্ধারের খবর পেয়ে সেখানে ছুটে যান রেদোয়ানের পরিবারের সদস্যরা। তাঁরা লাশটি রেদোয়ানের বলে দাবি করেন। তবে পুলিশ শনাক্ত করতে না পেরে মর্গে পাঠিয়েছে।
রেদোয়ানের মা রাবেয়া বেগম জানিয়েছেন, রেদোয়ান শেখ গাজীপুরে একটি বেসরকারি কলেজের বিএসসি শিক্ষার্থী। নিখোঁজের সময় রেদোয়ানের সঙ্গে একটি মোটরসাইকেল ও আইফোন ছিল।
এ বিষয়ে ওসি বলেন, ‘রেদোয়ানের পরিবার সন্দেহ করছে লাশটি তাঁদের। তবে আমরা নিশ্চিত না হয়ে হস্তান্তর করতে পারি না। লাশটি আপাতত লাশবাহী গাড়িতে থানায় রাখা হয়েছে, ময়নাতদন্তের জন্য আগামীকাল সোমবার সকালে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হবে।’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৭৫ দশমিক ৬ গ্রাম (৪০ দশমিক ৭৮ ভরি) স্বর্ণালংকারসহ দুজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা...
২ মিনিট আগে
গতকাল সোমবার রাতে ঘুমানোর আগে মশার কয়েল জ্বালিয়েছিলেন নেওয়াজ চৌধুরী। কয়েল থেকে রুমে আগুন ধরে যায়। বেরোনোর পথ যেই কক্ষে সেখানে আগুন ছড়িয়ে পড়ায় নেওয়াজ চৌধুরী চেষ্টা করেও বের হতে পারেননি। আত্মরক্ষার জন্য তিনি বাথরুমে আশ্রয় নেন। পরে সেখানেই ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। সেখান থেকেই তাঁর মরদেহ
৬ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। এ সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত মাথায় ইটের টুকরার আঘাত পান। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়।
১২ মিনিট আগে
খুলনা মহানগরীতে ডেঙ্গু জ্বরের সংক্রমণ প্রতিরোধে আজ মঙ্গলবার থেকে মশার লার্ভা নিধন অভিযান শুরু করা হয়েছে। খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সকাল সাড়ে ৯টায় নগরীর টুটপাড়া কবরস্থান মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করেন।
২০ মিনিট আগে