
ছোট ভাইকে পুকুরের পানিতে ডুবে যেতে দেখে প্রাণ বাঁচাতে ছুটে গিয়েছিল বড় বোন। কিন্তু ডুবে যায় বোনও। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেছেন। মৃত ওই দুই ভাই-বোনের নাম তানহা ইসলাম (৭) ও আবু তালহা (৫)।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু দুটি মায়ের সঙ্গে ওই গ্রামের নানা মতিয়ার মাতুব্বরের বাড়িতে বেড়াতে এসেছিল। তারা বোয়ালমারী উপজেলার সুমন শেখের সন্তান। বাবা সুমন শেখ পরিবার নিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর গ্রামে নানাবাড়িতে বসবাস করেন।
নানা মতিয়ার মাতুব্বর জানান, তানহা ও আবু তালহা গতকাল বুধবার তাদের মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে। আজ সকাল ১১টার দিকে আবু তালহা কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। এ সময় সে পানিতে ডুবে যায়। বোন তানহা দেখতে পেয়ে তাকে বাঁচাতে নিজে পানিতে ঝাঁপিয়ে পড়ে। এ সময় সেও ডুবে যায়।
খবর পেয়ে তাদের দুজনকে পানি থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময় স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের অবতারণা হয় হাসপাতাল চত্বরে।
জানতে চাইলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাকিলা আজাদ বলেন, ‘শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই মারা গেছে। তারপরও ইসিজি করে কনফার্ম হয়েছি। তারা মারা গেছে। পরে পরিবারের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়েছে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশারত হোসেন বলেন, শিশু দুটি আপন ভাই-বোন। মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে। পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাদের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা ও আদিতমারী উপজেলার চার সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্তের শূন্যরেখায় জড়ো করা নারী-পুরুষ ও শিশুসহ ৩৩ জনকে শুক্রবার রাতে ও আজ শনিবার ভোরে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ...
৪ মিনিট আগে
বগুড়ার সোনাতলা উপজেলায় বাঙ্গালী নদী থেকে তীর্থ সাহা (১৭) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৬ জুন) সকালে উপজেলার আড়িয়াঘাট ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
২৮ মিনিট আগে
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এর ফলে যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৪ লাখ ২৭ হাজার ২৫০ টাকা।
৪০ মিনিট আগে
নেত্রকোনা সদরের বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আলবার খান সামি (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা সদরের বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে