
ফরিদপুরে নগরকান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের এক ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ককে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, জামায়েত করার কারণে গতকাল বুধবার রাতে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে নগরকান্দা থানায় অভিযোগ করা হয়।
আহত নেতা হলেন উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী গ্রামের আলমগীর হোসেন (৩৬)। তিনি তালমা ইউনিয়নে ১১-দলীয় জোটের নির্বাচন কমিটির আহ্বায়ক। জোটপ্রার্থী খেলাফত মজলিসের মাওলানা আকরাম আলীর পক্ষে নির্বাচনী কার্যক্রম চালান তিনি। আলমগীর বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
থানায় অভিযোগকারী রিয়াদুল ইসলাম আহত আলমগীরের ভাই। অভিযোগে রিয়াদুল জানান, তাঁর ভাই আলমগীর জামায়াতের কর্মী এবং জোটের ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ক। গতকাল রাত সাড়ে ৮টার দিকে পার্শ্ববর্তী লস্করদিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে আলমগীরকে জখম করেন। এ ঘটনায় কদমতলী গ্রামের রাশেদ মোল্যা (৪৫), মিলন শেখ (৩৫) ও শাহিন সরদারের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাতজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, অভিযুক্ত মিলন শেখ ও রাশেদ মোল্ল্যা আগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য লাবু চৌধুরীর সমর্থক ছিলেন। সরকার পরিবর্তনের পর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল হোসেনের সমর্থক হয়েছেন তাঁরা। সাত বছর আগে জমিতে গাছের ছায়া পড়ার ঘটনাকে কেন্দ্র করে আলমগীরের পরিবারের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়।
রিয়াদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সাত বছর আগে তুচ্ছ একটা ঘটনা ঘটেছিল, তা আমাদের মনেও নেই। মূলত ৫ আগস্টের পরে হামলাকারীরা বিএনপিতে চলে যায় আর আমার ভাই একা জামায়াত করছেন। জামায়াতের হয়ে কাজ করায় তাঁকে হুমকি-ধমকি দিয়ে আসছিল হামলাকারীরা।’
নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার দাবি করেন, হামলাকারীরা কেউই বিএনপির না। ষড়যন্ত্র করে এ ঘটনায় বিএনপির নাম জড়ানো হচ্ছে।
খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আকরাম আলী বলেন, ‘আমাদের একজন কর্মীকে অন্যায়ভাবে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে।’ তিনি হামলাকারীদের বিচার দাবি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আজ বিকেলে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত প্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল সামদানী বলেন, মারামারির ঘটনায় অভিযোগ নেওয়া হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, সেটা তদন্ত শেষে বলা যাবে।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
১৪ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
১৭ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে