
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুরের সবচেয়ে বড় পশুর হাট ‘টেপাখোলা হাট’ জমে উঠেছে। তবে ঈদের প্রায় দুই সপ্তাহ আগে হাটটিতে ব্যাপক হারে গরু উঠলেও ক্রেতা ও দাম কম হওয়ায় হতাশা ব্যক্ত করেছেন ব্যবসায়ী ও খামারিরা। তবে অনেকের প্রত্যাশা, দিন যত ঘনিয়ে আসবে, ততই বাড়বে বিক্রি। এ ছাড়া কম দাম হওয়ায় খুশি ক্রেতারাও।
মঙ্গলবার ছিল সাপ্তাহিক হাট। এদিন দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ২০ হাজারের বেশি গরু হাটটিতে এসেছে বলে ইজারাদার সূত্রে জানা যায়। বিকালে হাট ঘুরে দেখা যায়, ছোট, বড়, মাঝারি—সব ধরনের গরু এসেছে হাটে, যা আকারভেদে ২০ হাজার থেকে শুরু করে ৫ লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
হাটের নিরাপত্তায় সিসি ক্যামেরাসহ সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। এ ছাড়া ইজারাদার কর্তৃক স্বেচ্ছাসেবী, জেলা প্রাণি অফিসের ভেটেনারি চিকিৎসক রয়েছেন। তবে গরুর তুলনায় ক্রেতা কম বলে বিক্রেতারা জানান। আশানুরূপ দাম না পেয়েও হতাশা প্রকাশ করেন তাঁরা।

হাটে সাতটি গরু নিয়ে এসেছেন ব্যবসায়ী সাজ্জাদ হোসেন। তিনি বলেন, ‘অনেক গরু আসছে, কিন্তু কেনার মানুষ নাই, সবাই শুধু দেখেই চলে যায়। আমার সাতটি গরুর মধ্যে দুটি বিক্রি করতে পেরেছি মাত্র ৩ লাখ ৮০ হাজর টাকায়। এতে সীমিত লাভ হয়েছে।’
ইদ্রিস শেখ নামে এক ক্রেতা বলেন, ‘গ্রাম থেকে আজকের হাটে দাম কম। আমি তিনটি গরু কিনেছি। তাতে অন্য জায়গায় বিক্রি করলে লাভ হবে।’
হাটের ইজারাদার এম এ সালাম লাল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আজ প্রথম দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় এই হাট (টেপাখোলা গরুর হাট) জমে উঠেছে। দেশের বিভিন্ন স্থান থেকে আজ ২০ হাজারের বেশি গরু এসেছে। ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা রয়েছে। আমরা হাসিল লাখে ৩ হাজার টাকা নিয়ে থাকি।’
ফরিদপুর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘টেপাখোলা হাটে আমাদের মেডিকেল টিম রয়েছে। পুরো জেলায় ৪০টি হাটে ১৮টি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে।’

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৪ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৫ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে