
ফরিদপুরের সাবেক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর ও স্ত্রী জামিলা পারভীন কুমকুমের নামে থাকা মোট সাড়ে ১১ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার (২০ অক্টোবর) সম্পদ ক্রোকের বিষয়টি আজকের পত্রিকাকে জানান দুদকের ফরিদপুর জেলার একজন কর্মকর্তা।
দুদকের একটি সূত্র জানায়, ক্রোক করা ভবনে দুদকে রিসিভার নিয়োগ করে বিজ্ঞ আদালতের আদেশে করেন। আদেশ পাওয়ার পর বাড়ীর দখল বুঝে নেয়ার কাজ শুরু করে দুদকের ফরিদপুর জেলা কার্যালয়ের কর্মকর্তারা। ইনভেন্টরী করে সোমবার বিজ্ঞ আদালতকে অবহিত করা হবে বলে জানায় সূত্রটি।
গত ১৬ অক্টোবর এ দম্পত্তির নামে থাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ক্রোকের আবেদন করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপ-সহকারী পরিচালক ইমরান আকন।
দুদকের একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্করের স্ত্রীর জামিলা পারভীন কুমকুমের নামে থাকা গোপালগঞ্জ জেলা সদরের চাঁদমারী এলাকার ৬ কোটি টাকা মূল্যের একটি ৬ তলা বাড়ি জব্দ করা হয়েছে।
এছাড়া তুহিন লস্করের নামে থাকা ঢাকার মিরপুর বিজয় রাকিন সিটি প্রজেক্টে অবস্থিত ১ কোটি ২৮ লাখ টাকার একটি ফ্ল্যাট ক্রোক করা হয়েছে।
এর আগে গত ৭ আগস্ট এ দম্পতির প্রায় ৪ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ক্রোক করা হয়। এ নিয়ে এই দম্পত্তির প্রায় সাড়ে ১১ কোটি টাকার সম্পদ ক্রোক করা হয়েছে।
অন্যদিকে স্ত্রী জামিলা পারভীর কুমকুমের ব্র্যাক ব্যাংকের ফরিদপুর শাখায় ২টি আলাদা ব্যাংক হিসাবে প্রায় ৮০ লাখ টাকা ও একই ব্যাংকে তুহিন লস্করের হিসাবে থাকা ২৬ লাখ ৪৮ হাজার টাকা যা ক্রোক করে দুদক।
দুদক জানায়, বিপুল পরিমাণ সম্পদের মালিক হলেও এসব অর্থ উপার্জনের কোনো উৎস দেখাতে পারেননি জামিলা পারভীন। খুলনার হাউজিং এস্টেটে একটি ৫ তলা বাড়ি, ফরিদপুরে দুটি ফ্ল্যাট এবং গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে তার নামে জমি রয়েছে বলে জানায় সূত্রটি।

বরিশালের হিজলায় প্রায় ১৭ লাখ টাকার গলদা চিংড়ির রেণু জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। গতকাল রোববার দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি বড় ট্রলারসহ ৫ লাখ ৬০ হাজার চিংড়ির রেণু জব্দ করা হয়।
৪ মিনিট আগে
নোয়াখালীর সেনবাগ উপজেলায় যৌথ অভিযান চালিয়ে ১০টি পাখি ও ১টি বানর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মানিক সরকার (৫৫) নামের একজনকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
১৮ মিনিট আগে
গাইবান্ধা সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় সাগর মিয়া (২৬) নামে এক ভাঙারি ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কূপতলা ইউনিয়নের বেড়াডাঙ্গা এলাকার গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে
পাবনায় কয়েক দিন ধরে বেড়েছে লোডশেডিং। দিনে-রাতে কয়েকবার করে বিদ্যুতের আসা-যাওয়ায় অতিষ্ঠ সাধারণ মানুষ। একদিকে ভ্যাপসা গরম ও অন্যদিকে লোডশেডিংয়ের যন্ত্রণায় ভোগান্তির শেষ নেই তাদের। বিশেষ করে পরীক্ষার্থী, শিশু, বৃদ্ধ ও অসুস্থদের দুর্ভোগ বেড়েছে। ব্যবসা-বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা।
১ ঘণ্টা আগে