
ফরিদপুর সদর উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের কার্যক্রম তুলে ধরে ক্ষোভ প্রকাশ করে সদর আসনের এমপি চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ বলেছেন, ‘আমি শুনেছি, ওখানে না কি টাকা ভাগাভাগি হয়, এটা খুবই দুঃখের বিষয়।’
আজ শুক্রবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে চৌধুরী নায়াব ইউসুফ এই মন্তব্য করেন। এ ছাড়া তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের দুর্নীতি-অনিয়মের প্রসঙ্গ তুলে ধরেন। এসব বিষয়ে ভয় কাটিয়ে তথ্য তুলে ধরতে সাংবাদিকদের অনুরোধ জানিয়েছেন তিনি।
নায়াব ইউসুফ আহমেদ বলেন, ‘আমি শুনেছি, এখানে জমি রেজিস্ট্রি হয় সাবরেজিস্ট্রি অফিসে। গতকাল শুনলাম, ওখানে যারা চাকরি করে, তারা প্রান্তিক পর্যায়ের গরিব-দুঃখী মানুষের কাছ থেকে অনেক টাকা নিয়ে থাকে। প্রতিদিন সেখানে হাজার হাজার জমি রেজিস্ট্রি হয়, যেখানে ২০০ টাকার নেওয়ার কথা, সেখানে অনেক বেশি টাকা নেওয়া হয় এবং ওখানে এই টাকা না কি ভাগাভাগি হয়।’
এমপি বলেন, ‘ফরিদপুরের প্রতিটা উন্নয়নে দেখি দুর্নীতি। আমার খুব কষ্ট লাগে। প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সেক্টরে আমি দেখছি দুর্নীতি। আসলে এগুলো আমি সহ্য করতে পারি না। আমি যত দিন আছি, আমার কাজ অন্যায়কে ন্যায়ের মাধ্যমে প্রতিস্থাপন করা। আমি একটি সুন্দর ফরিদপুর চাই। এখানে কেউ চাঁদাবাজি করবে না, সন্ত্রাস থাকবে না।’
সাংবাদিকদের উদ্দেশে এমপি বলেন, ‘১২ ফেব্রুয়ারিতে যে দল ক্ষমতায় এসেছে এবং যেই নেতা ফরিদপুরে নির্বাচিত হয়েছে, তাতে আপনাদের ভয় থাকার কথা না। আমিও যদি কোনো অন্যায় করি, সেটাও তুলে ধরবেন, যাতে আমিও শোধরাতে পারি। আমার পরিবার যেটা রেখেছে সেই নাম, সম্মান, ভালোবাসায় কালিমা লেপন করার সাহস আমার নাই।’
নায়াব ইউসুফ আহমেদ বলেন, ‘ফরিদপুরের বুকে একটা দল, যারা ধর্মের নামে গোঁড়ামি প্র্যাকটিস করে। তাঁরা কীভাবে এত ভোট পেল, আমি-তো চিন্তাই করতে পারি না। ওই দলটা যদি কোনো ইসলামি দল হতো, এই ফরিদপুরের বুকে সবার আগে আমার পরিবার ওই দল করত। আমাদের পরিবার এই দক্ষিণবঙ্গে ইসলাম প্রতিষ্ঠা করেছে, আমার পরিবার না থাকলে আপনারা ইসলাম প্র্যাকটিস করতে পারতেন না ওইভাবে।’
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিয়ালের সঞ্চালনায় সভায় কোতোয়ালি থানার ওসি মো. মাহামুদুল হাসান, প্রেসক্লাবের সদস্য ফারিয়ান ইউসুফ আহমেদসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বান্দরবানে অভিযান পরিচালনা করে ৩০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার সকালে শহরের ট্রাফিক মোড়ে একটি প্রাইভেট কার তল্লাশি করে সিটের নিচ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
২১ মিনিট আগে
মন্ত্রী বলেন, লাম্পি স্কিন ডিজিজ গবাদিপশুর জন্য অত্যন্ত ক্ষতিকর একটি রোগ। কোনো খামারে এ রোগ দেখা দিলে দ্রুত অন্য পশুর মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এতে খামারিরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। তাই চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদানের ওপর গুরুত্ব দিতে হবে।
২৯ মিনিট আগে
রাজশাহী বাস টার্মিনালে এসে অনেক যাত্রীকে বাসের অপেক্ষায় থাকতে দেখা গেছে। রাজশাহীর বাসগুলো নাটোর হয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলা, ঢাকা ও দেশের অন্যান্য গন্তব্যে চলাচল করে। ফলে বাস বন্ধ থাকায় এসব রুটের যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন।
১ ঘণ্টা আগে
রাজনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে প্রায় ছয় বছর ধরে ভেটেরিনারি সার্জন নেই। প্রয়োজনীয় ভেটেরিনারি চিকিৎসকের অভাবে গবাদিপশুর যথাযথ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ কৃষক ও খামারিরা।
১ ঘণ্টা আগে