Ajker Patrika

গাড়ির সিটের নিচে মিলল ৩০ হাজার পিস ইয়াবা, আটক ১

বান্দরবান প্রতিনিধি
গাড়ির সিটের নিচে মিলল ৩০ হাজার পিস ইয়াবা, আটক ১
প্রাইভেট কারের ড্যাশবোর্ডের গোপন চেম্বারেও তল্লাশি চালানো হয়। ছবি: আজকের পত্রিকা

বান্দরবানে অভিযান পরিচালনা করে ৩০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

আজ শুক্রবার সকালে শহরের ট্রাফিক মোড়ে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আটক চালক জাকির হোসেন কুমিল্লা জেলার বাসিন্দা।

পুলিশ জানায়, প্রাইভেট কারটি ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে বান্দরবান শহরে আসে। গোপনে সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি দল শহরের ট্রাফিক মোড়ে অভিযান পরিচালনা করে। সেখানে প্রাইভেট কারটিতে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে ১৩টি প্যাকেটে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তবে আটক জাকির হোসেনের দাবি, তিনজন যাত্রী নিয়ে ভোরে কক্সবাজার থেকে তিনি রওনা হন। কেরানীহাটে একজন যাত্রী নেমে যান। বান্দরবানে আসার পর অপর দুই ব্যক্তিও নেমে যান। পরে পুলিশ তাঁকে আটক করে ইয়াবা উদ্ধার করে।

জেলা পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার জানান, ৩০ হাজার পিস ইয়াবা ও একটি গাড়িসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত