ফরিদপুর-৩ সদর আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের আজাদ ওরফে আজাদ (এ কে আজাদ) বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। আজ রোববার রাত ১০টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এই ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ কে আজাদ মোট ভোট পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামীম হক নৌকা প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৮৯ ভোট।
ফরিদপুরের চারটি আসনের মধ্যে এই আসন নানা কারণে আলোচিত ছিল। এগুলোর মধ্যে অন্যতম ছিল, আসনটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হকের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে অভিযোগ এনে তাঁর প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করেছিলেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। শামীম নেদারল্যান্ডসের নাগরিক বলে অভিযোগ আনেন তিনি।

এরপর রিটার্নিং কর্মকর্তা শামীমের মনোনয়নপত্র বাতিল করে দেন। এর বিরুদ্ধে রিট আবেদন করেন শামীম। ১৭ ডিসেম্বর হাইকোর্ট তাঁর আবেদন সরাসরি খারিজ করে দেন। পরে ১৮ ডিসেম্বর আপিল বিভাগে প্রার্থিতা ফেরত চেয়ে তিনি আবেদন করেন। ওই দিন চেম্বার আদালত তাঁর প্রার্থিতা ফিরিয়ে দেন। এরপর এই আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করেন এ কে আজাদ।
যে আবেদনের ওপর শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য করা হয়েছিল, ওই দিন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ ‘নট দিস উইক’ (শুনানি এ সপ্তাহে নয়) আদেশ দেন। দ্বৈত নাগরিকত্বের কারণে বরিশালের শাম্মী আহমেদ এবং সাদিক আবদুল্লাহর প্রার্থিতা আপিলে গিয়েও বাতিল হয়ে যায়। কিন্তু শামীম হকের বিষয়ে সিদ্ধান্ত ঝুলে থাকে।
এদিকে, নির্বাচনী প্রচারে কর্মী-সমর্থকদের ওপর বিভিন্ন সময় শামীম হকের লোকজন ও পুলিশ প্রশাসন নানাভাবে হয়রানি করছে বলে কয়েক দিন আগেই সংবাদ সম্মেলনে অভিযোগ করেন এ কে আজাদ। এর মধ্যে গতকাল শনিবার স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের প্রধান নির্বাচনী এজেন্ট শামসুল হকের ওপর হামলা করা হয়। সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের মোমিনখার হাট এলাকায় এ ঘটনা ঘটে। নৌকার প্রার্থী শামীম হকের সমর্থকেরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে।

চট্টগ্রাম নগরীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় নাফিসা নাওয়াল (১৮) নামের এক পরীক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার সকালে নগরের ইপিজেড থানার নেভি হাসপাতাল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক অধ্যাপক মোহাম্মদ আসাদুর রহমানের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজে মানববন্ধন করেছেন চিকিৎসকেরা। আজ শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাঙ্গণে বিসিএস স্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি...
২৭ মিনিট আগে
গ্যাসের তীব্র সংকটে নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত হওয়া, রপ্তানি আদেশ অন্য দেশে চলে যাওয়া এবং শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটাতে সরকারের কাছে ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।
২৯ মিনিট আগে
বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত এক নার্সকে মারধরের অভিযোগ উঠেছে তাঁরই সাবেক স্বামীর বিরুদ্ধে। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সাজ্জাদ হোসেন শাহীনকে আটক করেছে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।
৩১ মিনিট আগে