
শিল্পপতি ও ফরিদপুরের সাবেক সংসদ সদস্য এ কে আজাদের বাড়িতে জোরপূর্বক বিএনপি নেতারা প্রবেশ করে ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও বাড়ির সামনে বিক্ষোভ মিছিল করার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। এজাহারে মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফাকে (৫৫) প্রধান আসামি হিসেবে উল্লেখ করে ১৬ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়ে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হা-মীম গ্রুপের প্রধান ভূমি কর্মকর্তা মোহাম্মাদ রাফিজুল খান (৪০) বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় এই এজাহার জমা দেন। রাত ৮টার দিকে এজাহারের বিষয়টি নিশ্চিত করেন থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক আহাদউজ্জামান। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার এ কে আজাদের বাড়িতে সংঘটিত ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বর্তমানে বাইরে রয়েছেন। তিনি এলে বিষয়টি তাঁকে অবগত করা হবে।
এজাহারে অন্য যাঁদের আসামি করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহরিয়ার হোসেন (৩৮), কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী (৫৬), মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান (৫৫), মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাহিদুল ইসলাম (৪৪), মহানগর ছাত্রদলের সহসভাপতি ক্যাপ্টেন সোহাগ (৪০) প্রমুখ।
এজাহারে রাফিজুল খান উল্লেখ করেন, গতকাল বিকেল পৌনে ৪টার দিকে তিনি হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদের শহরের ঝিলটুলীস্থ অফিস কাম বাসভবনে কর্মরত ছিলেন। সে সময় তাঁর সঙ্গে প্রজেক্ট ইঞ্জিনিয়ার মো. সোলাইমান হোসেন, নিরাপত্তাকর্মী মো. মেহেদী হাসান ও মো. জালাল শেখ, পরিচ্ছন্নতাকর্মী আবদুল হান্নান, গৃহপরিচারিকা মাজেদা বেগম, সিসিটিভি অপারেটর সেলিম হোসেন ও সহকারী শাওন শেখ উপস্থিত ছিলেন।
এজাহারে আরও বলা হয়, ওই সময় একদল উগ্র সন্ত্রাসী হঠাৎ বাড়ির সিকিউরিটি গার্ড মো. মেহেদী হাসানকে খুন জখমের হুমকি দিয়ে এ কে আজাদের বাসায় প্রবেশ করে ত্রাস সৃষ্টি করে। তারা বাড়ির ভেতর ঢুকে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
এজাহারে বাদী রাফিজুল উল্লেখ করেন, তিনি আসামিদের গালিগালাজ শুনে কক্ষ থেকে বের হয়ে উঠানে আসার সঙ্গে সঙ্গে গোলাম মোস্তফা মিরাজ নানা ধরনের হুমকি দেন। পরে আসামিরা শ্লোগান দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ বলেন, ‘ওই বাড়িতে আওয়ামী লীগের গোপন সভা হচ্ছে—এমন তথ্য পেয়ে আমরা গিয়েছিলাম। ওখানে আমি নিজে কিংবা আমার সঙ্গে যাঁরা ছিলেন, তাঁরা কেউ কোনো হুমকি দেননি। একটি ঢিলও ছোড়া হয়নি।’
ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজারের টেকনাফে শাহপরীর দ্বীপ-সংলগ্ন নাফ নদী থেকে দুটি নৌকাসহ সাতজন জেলেকে ধরে নিয়ে গেছেন মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৭টার দিকে জেলেরা মাছ ধরার উদ্দেশ্যে নাফ নদীতে যান।
২২ মিনিট আগে
কিশোরীর শ্বশুর মজনু মিয়া বলেন, ‘ছেলেমেয়ে যখন আমার বাড়িতে আসে, আমি তাদের মেনে নিয়ে সংসার করতে দেই। ১৭ দিন আগে ছেলের বউয়ের ছোট বোন ও তার দাদি আমার বাড়িতে আসে। আমরা তাদের আপ্যায়ন করি। তারা মেয়ের জামাইকে মেনে নিবে বলে বউকে সঙ্গে নিয়ে যায়। আমার ছেলে কয়েক দিন আগে তার শ্বশুরবাড়ি যায় বউকে আনতে।
৩১ মিনিট আগে
আওয়ামী লীগ সমর্থক প্যানেল নির্বাচন না করায় ভোটারের উপস্থিতি কম ছিল বলে ধারণা করছেন আইনজীবীরা। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন।
১ ঘণ্টা আগে
হালদা গবেষক ড. মো. শফিকুল ইসলাম বলেন, হালদা নদীতে কার্পজাতীয় মা মাছের ডিম ছাড়ার পূর্ণিমার জো শুরু হয় ২৯ এপ্রিল, যা চলবে ৩ মে পর্যন্ত। এই জোতে ভারী বৃষ্টি হওয়ায় পাহাড়ি ঢল হালদায় নেমে ডিম ছাড়ার অনুকূল পরিবেশ সৃষ্টি করে। যার ফলে বুধবার রাতে কয়েকটি স্থানে দু-একটি ডিম পাওয়া যায়।
১ ঘণ্টা আগে