Ajker Patrika

ফরিদপুরে শিশুকে যৌন নিপীড়ন: মক্তবশিক্ষকের ৭ বছরের কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১৬: ৩৪
ফরিদপুরে শিশুকে যৌন নিপীড়ন: মক্তবশিক্ষকের ৭ বছরের কারাদণ্ড
রায় ঘোষণার পর রোববার আরিফুল ইসলামকে পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরে ১০ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের দায়ে আরিফুল ইসলাম (২৬) নামে এক মক্তব শিক্ষককে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার (০৮ নভেম্বর) বেলা দেড়টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

অভিযুক্ত আরিফুল ইসলাম ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল গ্রামের পুরুরা গ্রামের মো. খবির মোল্যার ছেলে। তিনি নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নে একটি মসজিদে ইমামতি করতেন। পাশাপাশি মসজিদে সকালে শিশুদের মক্তবের মাধ্যমে ধর্মীয় শিক্ষা দিতেন। রায় ঘোষণার পর তাঁকে পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম ২০২৪ সালের ৫ অক্টোবর ভোরে বৃষ্টি হওয়ায় মাইকে শিশুদের ডাকেননি। এরমধ্যেই ভুক্তভোগী শিশুটি মসজিদে চলে যায়। তখনও অন্য কোনো শিশু মসজিদে না আসায় শিশুটিকে একা পেয়ে যৌন নিপীড়ন করেন আরিফুল। পরে শিশুটি কৌশলে দড়জা খুলে দৌড়ে বের হয় এবং বাড়িতে গিয়ে ঘটনাটি পরিবারকে জানায়। এমন খবরে পরিবারের সদস্য ও স্থানীয়রা মসজিদে গিয়ে আরিফুল ইসলামকে আটক করে পুলিশকে জানান। খবর পেয়ে নগরকান্দা থানা-পুলিশ গিয়ে তাঁকে আটক করে নিয়ে আসে।

এ ঘটনায় ওইদিন নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিশুটির মা মামলা করেন এবং ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ওই মামলায় একই বছরের ১৭ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক শহিদুল ইসলাম।

রায়ের সত্যতা নিশ্চিত করে ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি গোলাম রব্বানী ভূইয়া রতন জানান, রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এই রায়ের মধ্যে দিয়ে সমাজে কিছুটা হলেও এমন অপকর্ম কমবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত