
দিনাজপুরের খানসামা উপজেলায় ১১ বছর আগে চাঁদাবাজি, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতা। মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নসহ দলটির বিভিন্ন পর্যায়ের ২১ জন নেতার নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার বাদী ফারুক ইসলাম ছাত্রশিবিরের উপজেলা শাখার সাবেক সভাপতি ও জামায়াতের উপজেলা শাখার সাবেক সহকারী সেক্রেটারি। বর্তমানে তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার সহকারী সেক্রেটারি। তিনি গত শুক্রবার দিবাগত রাতে খানসামা থানায় এজাহার জমা দেন।
এজাহারে বলা হয়, ২০১৪ সালের ১৫ জানুয়ারি রাতে খানসামা থানার তৎকালীন কর্মকর্তাদের উপস্থিতিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁর বাড়িতে হামলা চালান। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে তারা। চাঁদার এক লাখ টাকা না দেওয়ায় তাঁকে সাদা কাগজে স্বাক্ষর করানো হয়, লাঠিপেটা করা হয় এবং একাধিক মিথ্যা মামলায় জড়ানো হয়। থানায় এনে আওয়ামী লীগ নেতা মোকছেদার রহমান তাঁকে মারধর করেন বলেও অভিযোগ করেন ফারুক ইসলাম।
এ ছাড়া, উপজেলা জামায়াতের আরও ছয় নেতা-কর্মীর বাড়ি থেকেও প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ করা হয়েছে এজাহারে। তাঁদের মধ্যে আছেন মাইজার রহমান, জিকরুল হক, রায়হান, আব্দুল্লাহ আল কাফি, মাওলানা আনিছুর রহমান ও মজিবর রহমান।
ফারুক ইসলাম বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে অন্যায়ের বিচার চাওয়াটা ছিল অসম্ভব। এখন পরিস্থিতি অনুকূলে আসায় মামলা করেছি। আশা করি ন্যায়বিচার পাব।’
খানসামা থানার ওসি নজমূল হক বলেন, ‘লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

রাজধানীর শেরেবাংলা নগর থানার আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে চার দিন ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামে এই রিমান্ড
২ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় একটি পরিত্যক্ত ঘর থেকে বাইজিদ (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম টিয়াখালী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
স্কুলে মিড ডে মিলের দুধ খেয়ে ৩৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তিনটি সরকারি স্কুলে এ ঘটনা ঘটেছে। স্কুলগুলোতে রংপুর ডেইরি ফুড অ্যান্ড প্রাইভেট লিমিটেডের আরডি ইউএইচটি মিল্ক নামে প্যাকেটজাত দুধ সরবরাহ করা হয়েছিল। দুধ খেয়েই শিক্ষার্থীদের পেটে পীড়া ও বমি শুরু
৫ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে পুলিশের প্রেস ব্রিফিং নিয়ে প্রশ্ন তুলে চার দফা দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। সোমবার সকালে শহীদ আব্দুল কাইয়্যুম চত্বরে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। তাঁরা পুলিশের প্রেস ব্রিফিংকে...
১৫ মিনিট আগে