
আইপির মেয়াদ (আমদানি অনুমতি) শেষ হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা দুই দিন ধরে বন্ধ রয়েছে ভারত থেকে পেঁয়াজের আমদানি। আমদানি বন্ধ থাকলে আগামী দিনগুলোতে পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা পাইকারি ব্যবসায়ীদের। অন্যদিকে আমদানিকারকেরা বলছেন, হিলি স্থলবন্দর এলাকায় তাদের গোডাউন ও আড়তগুলোতে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম বাড়ার সম্ভাবনা নেই।
হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানিকারক ব্যবসায়ী তোজাম্মেল হক ও বাবলুর রহমান জানান, গত ৫ মে আইপি মেয়াদ শেষ হওয়ায় নতুন করে আইপি অনুমোদন না দেওয়ায় দুই দিন ধরে এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।। সরকার নতুন করে আমদানির অনুমতি না দিলে তারা ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে পারবে না তারা। এদিকে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় ইতিমধ্যে বাজারে কিছুটা হলে দামের প্রভাব পড়তে শুরু করেছে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশীদ জানান, গত ২৯ মার্চ পেঁয়াজ আমদানির আইপি অনুমোদন শেষ হলেও রমজান মাসে বাজার স্বাভাবিক রাখতে সরকার ওই দিনই আবার আমদানির অনুমতি বাড়িয়ে দেয় ৫ মে পর্যন্ত। অর্থাৎ ভারত থেকে গত ৫ মে পর্যন্ত পেঁয়াজ আমদানি অব্যাহত ছিল। আড়তগুলোতে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে দাম বাড়বে না বলেও তিনি মনে করেন।
হিলি স্থলবন্দরে উদ্ভিদ সংগনিরোধের উপসহকারী ইউসুফ আলী জানান, বর্তমানে পেঁয়াজ আমদানির অনুমতিপত্র বা আইপি বন্ধ রয়েছে। সামনের দিনে সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দেবে কিনা তা জানা নেই। তবে তিনি মনে করেন, দেশে পর্যাপ্ত দেশি পেঁয়াজ রয়েছে। কৃষকেরা যাতে ন্যায্য মূল্য পায় সে জন্য সরকার পেঁয়াজ আমদানির অনুমতিপত্র সাময়িকভাবে বন্ধ রেখেছে।
উল্লেখ্য হিলি কাস্টমসের তথ্যমতে, গত ২৯ মার্চ থেকে ৫ মে পর্যন্ত ভারত থেকে ২০১টি ট্রাকে ৫ হাজার ৫৬২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে নিজে এসেছিলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার চৌক্কার খালে। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই খাল খনন করেছিলেন তিনি। জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই চৌক্কার খাল সম্প্রতি ‘খনন’ করা হয়েছে। ৬ দশমিক ৭ কিলোমিটার এই খাল পুনঃখননে বরাদ্দ করা হয়েছিল ৩ কোটি টাকা। তবে সেই টাকা জলে গেছে। ক
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীর তীরে তীব্র ভাঙন শুরু হয়েছে। বিশেষ করে দৌলতদিয়া ১, ২ ও ৩ নম্বর ফেরিঘাটসংলগ্ন এলাকায় ভাঙন দেখা দেওয়ায় নদীতীরবর্তী বসতবাড়ি, স্থাপনা ও স্থানীয় জনজীবন হুমকির মুখে পড়েছে। ভাঙনের কারণে নদীপারের বাসিন্দারা আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
৩ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের সঙ্গে পীরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) বিকেলে পীরগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
৫ ঘণ্টা আগে
বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই পক্ষের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। আজ সোমবার সন্ধ্যার পর বিক্ষুব্ধ ছাত্ররা কলেজ সংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় সাধারণ ছাত্রদের মারধর...
৫ ঘণ্টা আগে