
অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘আমরা চেষ্টা করছি, বন্ধ চিনিকলগুলো যেন একটার পর একটা চালু করা হয়। ইতিমধ্যে একটা টাস্কফোর্স গঠন করা হয়েছে। যার মধ্যে আখচাষি ও তাঁদের প্রতিনিধিরাও আছেন। আমরা চেষ্টা করছি, কাজগুলো একটার পর একটা করতে। সেতাবগঞ্জ একটা সম্ভাবনাময় এলাকা। যেটি বন্ধ করা হয়েছিল, আমরা সেটা আবার চালু করার চেষ্টা করছি।’
আজ শনিবার সকালে সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আদিলুর রহমান খান। পরে তিনি সেতাবগঞ্জ চিনিকলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিল্প উপদেষ্টা বলেন, ‘এখানকার ছাত্র-জনতার দাবির পরিপ্রেক্ষিতে যত দ্রুত সম্ভব ভূমিদস্যুদের দমন করে আমরা এ জমি উদ্ধার করব।’
এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র, দিনাজপুর জেলা প্রশাসক (ডিসি) রফিকুল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ হাসান, সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার প্রমুখ।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের দশনাল পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। আফরিন ও মীম বাড়ির উঠানে করছিল। হঠাৎ হাঁসের পেছনে ছুটতে গিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়।
১ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় কৃষিজমিতে কাজ করতে গিয়ে ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার খারুয়ালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে রোপা আমন ধান খেতে ইঁদুরের উপদ্রবে ফলন নিয়ে উদ্বিগ্ন কৃষকেরা। কৃষকদের অভিযোগ, কৃষি অফিসের পরামর্শ পাচ্ছেন না। তবে উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, কৃষি অফিসের পরামর্শ না শোনার কারণেই ইঁদুরের উপদ্রব বাড়ছে।
৭ মিনিট আগে
রাজধানীর মানিকদীতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
১৩ মিনিট আগে