দিনাজপুরের বিরামপুরে দড়ি নিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে দিলরুবা নামের সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সে উপজেলার শ্রীপুর গ্রামের দোলোয়ার হোসেনের মেয়ে। আজ বৃহস্পতিবার (২৯ মে) সকালে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃতের পরিবার বলছে, ছাগলবাঁধা দড়িতে গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে তার। পুলিশ বলছে, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দিলরুবার পিতা দোলোয়ার হোসেন বলেন, দিলরুবা সকাল ১০টার দিকে বাড়ির বাইরে খেলাধুলা করছিল। পাশে ছাগলকে খাওয়ানোর জন্য পাতা বেঁধে রাখার ঝুলন্ত দড়ি ছিল। দিলরুবা সেই দড়ির ফাঁসে মাথা ঢুকিয়ে টানাটানি করার ফলে গলায় ফাঁস এঁটে যায়। দিলরুবাকে সঙ্গে সঙ্গে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক ঘটনাস্থল পরিদর্শন করে আজকের পত্রিকাকে বলেন, শিশু মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য তার লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২৭ মিনিট আগে
বিএনপির নির্বাচনী জনসভা উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেতা–কর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ। মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।
৩১ মিনিট আগে
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের নগরকান্দায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় নারী-পুরুষসহ ১৮ জনকে আটক করে নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।
১ ঘণ্টা আগে