
দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে সিয়াম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার আব্দুলপুর গ্রামে এই ঘটনা ঘটে।
সিয়াম ওই এলাকার আব্দুর রহমান সবুজের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিয়াম প্রতিবেশী মামাতো ভাই আনিছুরের সঙ্গে পুকুরপাড়ে খেলছিল। খেলার একপর্যায়ে সিয়াম পুকুরে পড়ে যায়। পরে আনিছুর দৌড়ে বাড়ি গিয়ে বিষয়টা বলে। এরপর পরিবারের সদস্যরা পুকুর থেকে সিয়ামকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

চট্টগ্রাম নগরের সিআরবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার-পোস্টার নিয়ে মিছিল করার সময় ১২ জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে সিআরবির বক্ষব্যাধি হাসপাতালের সামনে থেকে তাঁদের আটক করা হয়।
৫ মিনিট আগে
এই স্টেশনে ট্রেনের পরিত্যক্ত বগিগুলো অনেক বছর ধরে পড়ে রয়েছে, এগুলো মাদকসেবীদের আস্তানা হিসেবে ব্যবহার হয়। এর আগে সাড়ে পাঁচ মাস আগে একই জায়গায় ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছিল...
২০ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া খোকনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। খোকন এর আগে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। পরে ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পান। তাঁর রাজনৈতিক পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক
২৭ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়ায় বাকিতে সিগারেট না দেওয়াকে কেন্দ্র করে দোকানি ইব্রাহিম খলিলের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার যুবক সুমন মিয়াকে (৩০) কারাগারে পাঠিয়েছে পুলিশ। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
২৮ মিনিট আগে