
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দোলনচাঁপা ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় চিরিরবন্দর রেলস্টেশন প্ল্যাটফর্মের পশ্চিম পাশে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
মৃত আনজুমান আরা (৬০) উপজেলার বাসুদেবপুর গ্রামের আফজাল হোসনের স্ত্রী। আনজুমানের জামাতা নুরুজ্জামান জানান, তিনি মানসিক রোগী ছিলেন।
স্থানীয়রা জানায়, সকালে বাসা থেকে বের হয়ে মেয়ের জামাতার বাসায় আসার পথে রেললাইন পার হওয়ার সময় দোলনচাঁপা ট্রেনের ধাক্কায় কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ঘটনাস্থলে আছে। জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে, তারা এলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার একটি গ্রামে গরুর খামারিদের বাড়িতে রক্তমাখা চিরকুট পাঠিয়ে ডাকাতেরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। চিরকুটে রাতে ঘরের দরজা খোলা না রাখলে জিন্দা খালাসের হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতা হিসেবে চিরকুটে ‘রঘু ডাকাত’ নাম লেখা আছে।
৮ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আহত রহিম উদ্দিন (৮০) নামের এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। আজ শনিবার (১৬ মে) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার বলাইশিমুল গ্রামে ধান শুকানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে...
১ ঘণ্টা আগে
অর্থমন্ত্রী বলেন, দেশের যাঁরা হতদরিদ্র এবং যাঁদের চিকিৎসা করাতে অসুবিধা হচ্ছে, তাঁদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার বেসরকারি (প্রাইভেট) হাসপাতালগুলোর সঙ্গে বিশেষ চুক্তিতে যাচ্ছে। যেহেতু সরকারি হাসপাতালগুলোতে কিছু সীমাবদ্ধতা আছে, সে জন্য সরকার বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে কথা বলছে...
১ ঘণ্টা আগে
পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী নদীনালা ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তিতে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৬ মে) বেলা ২টা ৪০ মিনিটে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের...
১ ঘণ্টা আগে