
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। দেশকে এগিয়ে যাওয়ার নির্বাচন। এই নির্বাচন কেউ বানচাল করার চেষ্টা করলে প্রতিরোধ গড়ে তোলা হবে।’ এ জন্য ছাত্রলীগের নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
আজ বৃহস্পতিবার দিনাজপুরের সেতাবগঞ্জ পৌর এলাকার জয়বাংলা ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগের এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বোচাগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিপুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম, সহসভাপতি নিশাত প্রমুখ। পরে বিরল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আরেকটি প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী।

নির্বাচন কমিশন (ইসি) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) ২০২৬-২৭ মেয়াদে দায়িত্ব নিল সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল ও সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলার নেতৃত্বাধীন নির্বাচিত কমিটি।
২৩ মিনিট আগে
বরিশালে শিশুদের মধ্যে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় রোগীর চাপ বেড়েছে শেবাচিম হাসপাতাল ও বরিশাল জেনারেল হাসপাতালে। অথচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে হাম আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলক কম। রোগীদের উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
৩৪ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজের কারণে ধীরগতিতে গাড়ি চলায় ঢাকামুখী লেনের প্রায় ৮ কিলোমিটার অংশজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহনচালকেরা। আজ সোমবার (১৮ মে) সকাল থেকে সড়ক বিভাগ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাইয়ের কাজ শুরু করায়...
৩৭ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে পথযাত্রায় এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের রাজনীতি ও প্রশাসনে বৈষম্য দূর করতে হবে। তিনি শিক্ষা, কর্মসংস্থান, মাদক নিয়ন্ত্রণ ও রাজনৈতিক সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।
১ ঘণ্টা আগে