
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট আবার চালু হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে ১০ দিন বন্ধ থাকার পর বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ইউনিটটি উৎপাদনে ফেরে। এতে রাত পৌনে ৮টা থেকে জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে ১৬০-১৭০ মেগাওয়াট বিদ্যুৎ।
তবে একই দিনে সকালে বয়লারের পাইপ ফেটে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নং ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়। এটি সচল হতে ৩-৪ দিন সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক।
তিনি আরও বলেন, তৃতীয় ইউনিটটি চালু রাখার জন্য প্রতিদিন ১ হাজার ৬০০ টন কয়লা দরকার পড়ে। এটি চালু হওয়ায় উত্তরাঞ্চলে লোডশেডিং অনেকটা কমবে।
২১ জুলাই ভোরে যান্ত্রিক ত্রুটির কারণে তৃতীয় ইউনিটটি বন্ধ হয়ে যায়। ওই দিনই দুপুরে ১ নং ইউনিটও বন্ধ হয়। পরে ২২ জুলাই রাত ১২টার দিকে ১ নং ইউনিটটি পুনরায় চালু করে প্রতিদিন ৬০-৬৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। এই ইউনিট চালু রাখতে ৭০০-৮০০ টন কয়লা প্রয়োজন হয়।
এদিকে বড়পুকুরিয়ার ১২৫ মেগাওয়াটের ২ নং ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে প্রায় সাড়ে চার বছর ধরে বন্ধ রয়েছে। এটি সচল থাকলে দৈনিক ৬৫-৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হতো।
বিদ্যুৎকেন্দ্রটি বড়পুকুরিয়া কয়লাখনির ওপর নির্ভরশীল। খনির কোল ইয়ার্ডে বর্তমানে প্রায় ৩ লাখ ৯০ হাজার টন কয়লা মজুত রয়েছে। পুরো ৫২৫ মেগাওয়াট উৎপাদন সচল রাখতে প্রতিদিন প্রায় সাড়ে ৫ হাজার টন কয়লার প্রয়োজন হয়। তবে কখনো একসঙ্গে তিনটি ইউনিট চালু রাখা সম্ভব হয়নি।
খনি কর্তৃপক্ষ জানিয়েছে, খনির ১৩০৫ নম্বর ফেইজের কয়লা শেষ হয়ে যাওয়ায় গত ২৩ জুন থেকে উত্তোলন বন্ধ রয়েছে। নতুন ১৪০৬ নম্বর ফেইজে যন্ত্রপাতি বসানোর কাজ চলছে। আগস্টের প্রথম সপ্তাহে নতুন করে কয়লা উত্তোলন শুরুর আশা করা হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা আরও একটি মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন গোয়ালন্দ আমলী আদালত। ৬ এপ্রিল ২০২৫ থেকে তিনি কারাগারে রয়েছেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
২ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিতে স্বামী ইসমাইলের মাথার খুলি ছিন্নভিন্ন হয়ে মগজ বেরিয়ে গিয়েছিল। স্বামীর সারা শরীর ছিল রক্তাক্ত। ব্যান্ডেজ না করে তার দেহ নড়াচড়া করা যাচ্ছিল না। লাশ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়িতে নেওয়ার পথে পুলিশ-বিজিবি হেনস্তা করে। যার কারণে দুর্ঘটনায় স্বামী মারা গেছে বললে অ্যাম্
৪ মিনিট আগে
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের ঘটনায় সাত শিক্ষার্থীকে একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া দুই শিক্ষার্থীকে জরিমানা করা হয়েছে।
১০ মিনিট আগে
নেত্রকোনা সদর উপজেলার একটি জঙ্গল থেকে হাত বাঁধা ও মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় রুকন উদ্দিন (৪০) নামের এক মিশুকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার বুদিয়ার জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১২ মিনিট আগে