
জনগণের সরাসরি ভোট ছাড়া সংরক্ষিত আসনে বসার যৌক্তিকতা বা কোনো অর্থ নেই বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদের উপদেষ্টা ফরিদা আখতার। বর্তমান সরকারের কাছে দাবি করে তিনি বলেছেন, ‘৫০টি সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের জন্য রাখেন। যদি আপনাদের (সরকার) সময় নিতে হয়, ছয় মাস সময় নেন; কিন্তু এক্ষুনি আপনারা এভাবে মনোনয়ন দেবেন না। আসলে যতক্ষণ পর্যন্ত সরাসরি জনগণের কাছ থেকে ভোট না নিয়ে আমরা (নারী) এই আসনে বসব, এই আসনে বসার কোনো অর্থ নেই। আমরা করুণা বা দয়ার সিট চাই না।’
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীর অংশগ্রহণ: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নারীর রাজনৈতিক অধিকার ফোরাম নামের একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।
সংবিধানের ৬৫ নম্বর ধারা অনুযায়ী, ৩০০ জন সরাসরি নির্বাচিত সদস্য এবং ৫০ জন সংরক্ষিত নারী সদস্য নিয়ে সংসদ গঠিতসহ বেশ কিছু বিষয় উল্লেখ রয়েছে। এই ধারা সংশোধনের কথা উল্লেখ করে এই নারী উপদেষ্টা বলেন, ‘সংরক্ষিত নারী আসনের সংসদ নির্বাচনে আপনারা দরকার হলে একটু অপেক্ষা করেন এবং সংসদে বসে যান। সংসদে সংবিধানকে ওই ৬৫ ধারাটাকে সংশোধন করে আপনারা এটাকে সরাসরি নির্বাচন দেন।’
সভা থেকে বক্তারা বর্তমান সরকারের কাছে সংসদসহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সরাসরি নির্বাচন ও দলীয় মনোনয়নে অন্তত ৩৩ শতাংশ কোটা চালুর দাবি জানিয়েছেন। এ ছাড়া সংসদে ৫০ শতাংশ নারী প্রতিনিধিত্ব এবং সংরক্ষিত আসনে সরাসরি ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন; নারীরা ভবিষ্যতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যেন দাঁড়াতে পারে এবং সে জন্য অনলাইনে যাতে হয়রানির শিকার না হয়; মনোনয়ন বাড়ানো ও সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটের ব্যবস্থা করার দাবি জানানো হয়।
নারীদের বাস্তবিক অবস্থান তুলে ধরে সাবেক উপদেষ্টা ফরিদা আখতার দাবি করে বলেন, যেসব নারীকে কবিতা বা গান গাইতে শোনা যায়, তাদের বাইরে অন্যদের দুরবস্থা! যৎসামান্য পরিসের কাজ করতে গেলেও নারীরা পারেন না। নারীদের সংরক্ষিত সংসদ সদস্য হিসেবে ‘বকা’ শুনতে হয়, তাদের আওতাধীন কিছু নেই!
প্রকৃত অর্থে এই নারী সদস্যরা কাদের প্রতিনিধিত্ব করে প্রশ্ন তুলে ফরিদা আখতার বলেন, ‘এই আসনগুলো একমাত্র নারীদের প্রতিনিধিত্ব করতে হবে। নারী স্বার্থকে প্রতিনিধিত্ব করতে হবে। আমরা করুণা বা দয়ার সিট চাই না। এটা আমরা চাই সত্যিকার অর্থে নারীর প্রতিনিধিত্বের সিট।’
সংরক্ষিত আসনে নারীদের জনগণের ভোটে প্রতিনিধিত্বের অধিকারের জন্য মামলা করবেন বলে জানান সাবেক এ নারী উপদেষ্টা। তিনি বলেন, ‘আমরা আগে মামলা করেছিলাম। দরকার হলে আবারও আমি মামলা করব বা আমরা মামলা করব। আমার মনে হয়, এমনি এমনি ওরা (সরকার) আমাদের কথা শুনবে না।’
নারীপক্ষের সদস্য সাদাফ সায্ সিদ্দিকীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের একজন সিনিয়র ফেলো মাহিন সুলতান, ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) পরিচালক মাহরুখ মহিউদ্দিন, ক্ষুব্ধ নারী সমাজের সদস্য ও শিল্পী-নির্মাতা ঋতু সাত্তার, ঢাকা-৯ আসনে সাবেক স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা প্রমুখ।

ফেনীতে অটোরিকশার সঙ্গে পিকআপের সংঘর্ষে চট্টগ্রাম মেট্রপলিটন পুলিশের (সিএমপি) এক কনস্টেবল মারা গেছেন। তার নাম জাহাঙ্গীর আলম। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৬ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে রুটি খাওয়ার সময় গলায় খাবার আটকে আনিকা জান্নাত (১৩) নামে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ সন্ধ্যায় পড়াশোনার ফাঁকে রুটি খাওয়ার সময় তার গলায় খাবার আটকে যায়। একপর্যায়ে সে ছটফট করতে থাকলে স্বজনরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা...
২৭ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে হাঁসের বাচ্চা পালনের জন্য খোঁড়া গর্তের পানিতে ডুবে কাউসার আলী (২ বছর ৬ মাস) ও নূর হোসেন (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খেলার সময় হাঁস পালনের জন্য খনন করা গর্তের পানিতে পড়ে যায় তারা।
৩৬ মিনিট আগে
কাপ্তাই-রাঙামাটি আসামবস্তি সড়কের আগর বাগান এলাকায় দীর্ঘ সময় ধরে বন্য হাতির একটি দল অবস্থান করায় যান চলাচলে আতঙ্ক ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে বন বিভাগের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা ও হাতির আক্রমণ থেকে রক্ষা পেয়েছে ওই সড়কে চলাচলকারী বহু যাত্রী।
৪৪ মিনিট আগে