
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সবচেয়ে বড় হাট রানীরবন্দর হাট। ইতিমধ্যে ছোট-বড় নানা ধরনের গরুতে ভরে গেছে হাট। তবে গত বছরের চেয়ে এবার কোরবানির গরুর দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতা ও ব্যবসায়ীরা।
আজ বৃহস্পতিবার গিয়ে দেখা যায়, জমে উঠেছে রানীরবন্দর গরুর হাট। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ক্রেতা ও ব্যবসায়ীরা গরু কিনে নিয়ে যাচ্ছেন। ছোট-বড়, ষাঁড়-বলদ, বকনা-গাভি মিলিয়ে প্রায় ১০ হাজার গরু হাটে এসেছে। তবে হাটে বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি গরু বেশি চোখে পড়েছে।
উপজেলার আলোকডিহি গ্রামের খামারি মো. আবদুল্লা হাটে বিক্রির জন্য পাঁচটি ষাঁড় এনেছেন। তাঁর সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিটি গরুর দাম চাইছেন ৭৫ থেকে ৯৫ হাজার টাকা।
অপর খামারি বেলাল জানান, গরুর খাবারের দাম বেশি। বছরে একটি গরুর পেছনে ১৪ থেকে ১৮ হাজার টাকা খরচ হয়। এই অবস্থায় প্রতিটি গরু গড়ে ৭৫ হাজার টাকায় বিক্রি করতে না পারলে পোষাবে না।
খানসামার গোয়ালডিহি গ্রামের রহিমদ্দিন বলেন, কোরবানির হাটে বিক্রির উদ্দেশে এলাকার প্রতিটি কৃষক পরিবার গরু পালন করে। তিনি নিজে যে গরুটি হাটে এনেছেন বিক্রি করতে, সেটি ছয় মাস আগে কিনেছিলেন ৪০ হাজার টাকায়। গরুটি পুষে বড় স্বাস্থ্যবান করার পর এখন দাম চাইছেন ৭৫ হাজার টাকা। কিন্তু ক্রেতারা ৬০-৬৫ হাজার টাকা দাম বলছেন।
রানীরবন্দর হাটে আসা গরু ব্যবসায়ী জাবেদ বলেন, গত বছর যে গরু ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে, সেরকম গরু এখন ৬৫ থেকে ৭০ হাজার টাকায় কিনতে হবে। ভারত থেকে গরু আসছে না। তাই দাম কিছুটা বেশি।
গরু ব্যবসায়ী হোসেন আলী বলেন, কোরবানি ঈদের জন্য আমরা এই হাট থেকে গরু নিয়ে যাচ্ছি সিলেটে। গত বছরের তুলনায় এবার প্রতিটি গরু ২০ থেকে ২৫ হাজার টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে।
দেবীগঞ্জ থেকে গরু কিনতে আসা আনিসুর রহমান বলেন, এবার গরুর দাম অনেক বেশি। গত বছর যে গরু ৬০ হাজার টাকা ছিল, সেই গরু এখন কিনতে হচ্ছে ৭৫ থেকে ৮০ হাজার টাকায়।
এদিকে নজরুল নামে আরেক ক্রেতা বলেন, ‘হাটে অনেক গরু এলেও দাম কমেনি। ঈদের আরও কয়েক দিন আছে। সামনে হাটে দাম কম হতে পারে তাই আজ চলে যাচ্ছি।’
হাটের ইজারাদার মো. আতিকুর রহমান বলেন, গরু ব্যবসায়ীদের বিভিন্ন বিষয়ে মাইক দিয়ে সচেতন করা হচ্ছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবুল সারফারাজ হোসেন বলেন, এই উপজেলায় প্রায় ২৮ হাজার গরু মোটাতাজাকরণ করা হয়েছে । শুধুমাত্র সুষম গো খাবার সরবরাহ করে এই অঞ্চলের গরু মোটাতাজাকরণ করায় এখানকার পশুর ব্যাপক চাহিদা রয়েছে । এগুলো চিরিরবন্দর হাট-বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন খামারিরা। এখানকার চাহিদা পূরণ করেও রাজধানীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে পশু।

গতকাল বুধবার (৬ মে) রাত সাড়ে ১০টার দিকে রংপুর কোতোয়ালি থানাধীন শাহী জর্দা কোম্পানি লিমিটেডের অফিসের পাশের শয়নকক্ষ থেকে তাঁদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। অভিযানের সময় তাঁদের কাছ থেকে ছয় ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।
১৯ মিনিট আগে
সাড়ে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সূর্যের হাসি নেটওয়ার্কের পাঁচ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মে) পিকেএস সংস্থার পক্ষে যশোরের চাঁচড়া ডালমিল শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমান মামলাটি করেন। যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম...
২৭ মিনিট আগে
বিশ্ববিদ্যালয়ে পরিবহন খাতে ইউজিসি থেকে আনা ৪ কোটি টাকার বরাদ্দ বাস্তবায়ন আটকে থাকার অভিযোগে সিনেট ভবনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতারা। এরই মধ্যে তারা চলমান সিন্ডিকেট সভাকক্ষে ঢুকে উপাচার্যসহ সিন্ডিকেট সদস্যদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান।
১ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরের কুড়ারঘাট এলাকায় ওয়াই-ফাই লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে সুমন তালুকদার (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কুড়ারঘাট ১ নম্বর গলির একটি সাততলা ভবনের ছাদে এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে