
দিনাজপুরের বিরলের একটি স্থানীয় বাজারে দায়িত্ব পালনের সময় এক নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকালে লোকজন বাজারে গিয়ে একটি দোকানের সামনে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
এ ঘটনা ঘটেছে গতকাল বুধবার দিবাগত রাতে, বিরল উপজেলার ১২ নম্বর রাজারামপুর ইউনিয়নের আজিমপুর গ্রামের ভদ্রবাজারে। মাদক কারবারিরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।
নিহত নৈশপ্রহরীর নাম জোনাকু চন্দ্র রায় (৬৫)। তিনি উপজেলার পূর্ব রাজারামপুর গ্রামের মৃত বিশু রাম রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা বলছে, এলাকাটি মাদকের অভয়ারণ্য হিসেবে পরিচিত। রাতে দায়িত্ব পালনকালে মাদকের প্রতিবাদ জানাতেন এই নৈশপ্রহরী। এ কারণেই মাদক কারবারিরা তাঁকে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন। তিনি বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।’

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হরপাড়া এলাকার আল মদিনা জামে মসজিদের পাশের রেললাইনের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৩ ঘণ্টা আগে
ভোলায় স্ত্রীকে হত্যার ৭ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ভোলার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ এ এম রেজা জাকের এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. মোক্তার হোসেন (৪০)।
৩ ঘণ্টা আগে
সন্ধ্যার দিকে ওই নারী বেড়িবাঁধে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বুলডোজারের চাপায় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে...
৪ ঘণ্টা আগে
সিলেটের জৈন্তাপুরে নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মাদক সেবনের ভিডিওর সত্যতা যাচাইয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসকের নির্দেশনায় গঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা।
৪ ঘণ্টা আগে