
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ সোমবার (১৩ এপ্রিল) ভোর সাড়ে ৪টা থেকে ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি পালন শুরু করেন। এতে চিকিৎসাসেবা পেতে সমস্যায় পড়েছেন সাধারণ রোগী ও চিকিৎসাপ্রার্থীরা।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দিনাজপুর শহরের লালবাগ এলাকার মৃত ইদ্রীস আলীর ছেলে আব্দুস সামাদ (৬৫) বুকে ব্যথা নিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ-২ ইউনিটে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত দেড় টার দিকে তাঁর মৃত্যু ঘটে। মৃত্যুর খবর পেয়ে রোগীর স্বজনেরা ভিড় করে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন। একপর্যায়ে রোগীর স্বজনদের সঙ্গে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের কথা-কাটাকাটির জেরে ধাক্কাধাক্কি হয়। সংবাদ পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার জের ধরে ইন্টার্ন চিকিৎসকেরা হাসপাতালে নিজেদের নিরাপত্তা ও ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাড়ে ৪টা থেকে জরুরি বিভাগের মেইন গেটে তালা দিয়ে কর্মবিরতি শুরু করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সকাল ১০টার দিকে প্রধান গেইলের তালা খোলা হয় এবং চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করা হয়। তবে ইন্টার্ন চিকিৎসকেরা তাঁদের কর্মবিরতি অব্যাহত রাখেন।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর নবী জানান, ঘটনার পর একজনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমান বলেন, ‘প্রথম থেকেই রোগীর অবস্থা ভালো ছিল না। পরে চিকিৎসাধীন অবস্থায় রোগী মারা যায়। এরপর রোগীর স্বজনেরা আমাদের চিকিৎসকের গায়ে হাত দেয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় কোতোয়ালি থানা-পুলিশ একজনকে আটক করেছে।’
সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর লোকজন জরুরি বৈঠকে বসেছে। তবে, এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো সমাধান হয়নি বলে জানা গেছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে