
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কাজ করার সময় দুর্ঘটনায় মি. ওয়াং জিয়াং গো (৫৬) নামে এক চিনা শিফট সুপারভাইজার নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় খনি ভূগর্ভের ১৩০৫ নম্বর ফেইজে এ দুর্ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে বড়পুকুরিয়া খনির ভূগর্ভস্থ ১৩০৫ নম্বর ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়, যা জুন মাস পর্যন্ত চলে। এ সময়ের মধ্যে ওই ফেইজ থেকে কয়লা উত্তোলন হয়েছে ৫ লাখ ১ হাজার টন। ভূগর্ভস্থ ১৩০৫ পুরোনো কোল ফেইজের (কয়লা উত্তোলন বা নির্গমন মুখ) মজুত শেষ হওয়ায় গত ২৩ জুন খনি থেকে কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়।
১৪০৬ নতুন ফেইজে যন্ত্রপাতি স্থানান্তরের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) এর ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের অধীনে কর্মরত চায়না নাগরিক মিষ্টার ওয়াং জিয়াং গো ভূ-গর্ভের ১৩০৫ নম্বর ফেইসে (কয়লা নির্গমন পথ) ট্রাক গেইট থেকে হাইড্রোলিক সাপোর্ট বাহির করার সময় অসাবধানতায় স্টিল রোপের সাথে আটকে যান। তাৎক্ষণিক ওয়াং জিয়ান গোকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।
বড়পুকুরিয়া কয়লাখনির একটি সূত্র জানায়, নিহত মি. ওয়াং জিয়াং গো খনির উৎপাদন কার্যক্রম তদারকি করতেন এবং তিনি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করছিলেন।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, রংপুর কোতয়ালী থানার মাধ্যমে খবর পেয়ে পার্বতীপুর মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহত ব্যক্তির সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন।
কয়লাখনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক জানান, চাইনিজ কনসোর্টিয়াম তাদের পদ্ধতি অনুযায়ী মরদেহ সৎকারের ব্যবস্থা গ্রহণ করবেন।

নিষেধাজ্ঞা অমান্য করে রাতে চলাচল করা ছয়টি বাল্কহেড জব্দ করেছে নৌ পুলিশ। এ সময় বাল্কহেডের সুকানি, শ্রমিকসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে চাঁদপুরে মেঘনা নদীর লালপুর ও মিনি কক্সবাজার এলাকা থেকে এসব বাল্কহেড জব্দ ও জড়িতদের গ্রেপ্তার করা হয়।
৪ মিনিট আগে
সাবেক উপদেষ্টা ফরিদা আখতার দাবি করে বলেন, যেসব নারীকে কবিতা বা গান গাইতে শোনা যায়, তাদের বাইরে অন্যদের দুরবস্থা! যৎসামান্য পরিসের কাজ করতে গেলেও নারীরা পারেন না। নারীদের সংরক্ষিত সংসদ সদস্য হিসেবে ‘বকা’ শুনতে হয়, তাদের আওতাধীন কিছু নেই...
৫ মিনিট আগেরাজধানীর মিরপুরে বহুতল বাণিজ্যিক ভবনে আগুনে আয়েশা সিদ্দিকা অনন্যার মৃত্যুতে তাঁর নীলফামারীর সৈয়দপুরের বাড়িতে চলছে শোকের মাতম। শোকার্ত স্বজনদের সান্ত্বনা দিতে প্রতিবেশীরা তাঁর বাড়িতে ভিড় করছেন।
৭ মিনিট আগে
ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী খাদিজাতুল কুবরা এই রিট দায়ের করেন।
৩৩ মিনিট আগে