দেশের একমাত্র দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দেড় মাস বন্ধ থাকার পর ফের কয়লা উত্তোলন শুরু হয়েছে। আজ শনিবার সকাল থেকে ১৪০৬ নম্বর নতুন ফেজ থেকে এই কয়লা উত্তোলন শুরু হয়। গত ২৩ জুন ১৩০৫ নম্বর পুরোনো কোল ফেজের মজুত শেষ হয়ে যাওয়ায় খনি থেকে কয়লা উত্তোলন সাময়িক বন্ধ করে দেওয়া হয়।
১৪০৬ নম্বর নতুন ফেজে যন্ত্রপাতি স্থাপনের কাজ শেষে আবারও উত্তোলনে ফিরেছে খনিটি। নতুন এই ফেজ থেকে কয়লা উত্তোলন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ দশমিক ৯৪ লাখ টন। বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লাখনির মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) খান মো. জাফর সাদিক।
জানা গেছে, চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে খনির ভূগর্ভস্থ ১৩০৫ নম্বর পুরোনো ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়, যা জুন মাস পর্যন্ত চলে। এ সময়ের মধ্যে ওই ফেজ থেকে কয়লা উত্তোলন হয়েছে ৫ লাখ ১ হাজার টন। ওই ফেজে কয়লা মজুত শেষ হয়ে যাওয়ায় নতুন ফেজে যন্ত্রপাতি স্থানান্তরের জন্য খনির কয়লা উৎপাদন সাময়িক বন্ধ করা হয়।
বড়পুকুরিয়া কয়লাখনির মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) খান মো. জাফর সাদিক বলেন, ‘১৪০৬ নম্বর নতুন ফেজে ওপেন আবকাট নির্মাণ এবং ১৩০৫ নম্বর পুরোনো ফেজ থেকে সব যন্ত্রপাতি স্যালভেজ ও যথাযথ মেইনটেন্যান্স শেষে আজ সকাল থেকে নতুন ফেজের উৎপাদনের কাজ শুরু করা হয়েছে।’
জাফর সাদিক আরও জানান, এটি ৪র্থ স্লাইসের ৩ নম্বর ফেজ। কয়লা উত্তোলনের শুরুর দিকে ১ সপ্তাহ ধরে দৈনিক ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টন এবং পরে দৈনিক ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টন হারে কয়লা উত্তোলিত হবে বলে আশা করা যাচ্ছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে জ্বালানি হিসেবে এই কয়লা সরবরাহ করা হবে।

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিশু ও তাদের পরিবারের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় উপজেলার গঙ্গা প্রসাদ গ্রামে বেসিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ হয়...
১০ মিনিট আগে
চট্টগ্রামে নবগঠিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তর ভৌগোলিকভাবে যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে তিন ইউনিয়নে আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। এর আগে গতকাল বুধবার ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ এই হরতাল কর্মসূচি ঘোষণা দেন।
১৩ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুলসংখ্যক নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ২টায় উপজেলা পরিষদ চত্বরে পরিবেশের হুমকি এই সব জাল ধ্বংস করা হয়।
১৫ মিনিট আগে
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে স্পিডবোট থেকে পড়ে নিখোঁজ হওয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্য, ডুবুরি মো. সাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩ মিনিটে তাঁর মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা।
২৫ মিনিট আগে