Ajker Patrika

পার্বতীপুর অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধি, দিনাজপুর
পার্বতীপুর অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

দিনাজপুরের পার্বতীপুরে আনুমানিক ২২ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা-পুলিশ। আজ বুধবার সকালে হলদিবাড়ী রেলওয়ে কলোনি এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। 

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, আজ সকাল সাড়ে ৭টায় অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসীরা। পুলিশ ঘটনাস্থল পার্বতীপুর রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের ৩৭৮ / ২ নম্বর পোলের আনুমানিক ৬০ গজ দক্ষিণ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

অফিসার ইনচার্জ আরও বলেন, এখনো লাশের পরিচয় জানা যায়নি। তাঁর পরনে পোশাক দেখে অনুমান করা হচ্ছে চুরির ঘটনায় বেধড়ক মারপিটে মৃত্যু হয়েছে। বিষয়টি ধামাচাপা দিতে লাশ ফেলে দেওয়া হয়। লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

এ ঘটনায় সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত