সাভারের ইয়ারপুর ইউনিয়নের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হলেও ঘন কুয়াশার কারণে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়।
সকাল ১০টায় ইয়ারপুরের নরসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দেখা যায়, ভোট প্রদানের জন্য নেই কোনো লাইন। প্রিসাইডিং কর্মকর্তা মো. ইমান আলী বলেন, ‘এই কেন্দ্রে ভোটার২ হাজার ৫৬০ জন। এখন পর্যন্ত ৪০ থেকে ৫০ জন ভোটার ভোট প্রদান করেছেন। হয়তো কুয়াশার জন্য ভোটারদের উপস্থিতি কম।’
পার্শ্ববর্তী কেন্দ্র ইয়ারপুর ইউনিয়ন পরিষদ ভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবজাল বলেন, ‘আমাদের এইখানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। কোনো বিশৃঙ্খলা নেই।’
সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘সকাল ৮টা থেকেই এই ইউনিয়নে উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।’
উল্লেখ্য, ইয়ারপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ আহম্মদ ভুঁইয়ার মৃত্যুতে শূন্য হওয়া আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। ৪২টি কেন্দ্রের ২৮৫টি ভোটকক্ষে ইভিএমে ভোট গ্রহণ চলছে। ইয়ারপুর ইউনিয়ন উপনির্বাচনে মোট ভোটার ৮৬ হাজার ৩৬১ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৪৫ হাজার ৮৯০, মহিলা ৪০ হাজার ৪৭১ জন। ভোট গ্রহণ কার্যক্রম মনিটরিং করতে মাঠে রয়েছেন সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
১৯ মিনিট আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে