
মানিকগঞ্জের হরিরামপুরের ১৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের ৯ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী একজন এবং স্বতন্ত্র তিন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
নৌকা প্রতীকের নির্বাচিত প্রার্থীরা হলেন—কাঞ্চনপুর ইউনিয়নে গাজী বনি ইসলাম রূপক, বাল্লা ইউনিয়নে বাচ্চু মিয়া, চালা ইউনিয়নে কাজী আব্দুল মজিদ, বলড়া ইউনিয়নে মোসলেম উদ্দীন খান কুন্নু, হারুকান্দি ইউনিয়নে শেখ মোশারফ হোসেন, ধুলসুরা ইউনিয়নে জায়েদ খান, সুতালড়ি ইউনিয়নে আব্দুস সালাম, আজিমনগর ইউনিয়নে বিল্লাল হোসেন ও লেছড়াগঞ্জ ইউনিয়নে মোয়াজ্জেম হোসেন।
এ ছাড়া রামকৃষ্ণপুর ইউনিয়নে কামাল হোসেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচিত হন।
এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিতরা হলেন বয়ড়া ইউনিয়নে ফরিদুর রহমান ফরিদ, গোপীনাথপুর ইউনিয়নে আব্দুল মতিন মোল্লা ও গালা ইউনিয়নে শফিক বিশ্বাস।
হরিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, দু-একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া হরিরামপুরে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, হরিরামপুর উপজেলায় ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৪ জন এবং সদস্য পদে ৩৬৯, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩৪ জন প্রার্থী হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ধুলসুরা ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে জায়েদ খান নির্বাচিত হয়েছেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৯ জন সাধারণ সদস্য নির্বাচিত হন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে