নরসিংদীর মাধবদীতে নিজ বাসা থেকে নির্মল দেবনাথ (৪৫) নামের এক মিষ্টির কারিগরের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার নূরালাপুর ইউনিয়নের দক্ষিণ বিরামপুরে এই ঘটনা ঘটে।
নিহত নির্মল দেবনাথ মাধবদী পৌর শহরের জলখাবার মিষ্টি দোকানের কারিগর ও কিশোরগঞ্জের বাজিতপুরের সরারচর কোতালিয়া এলাকার রঞ্জিত দেবনাথের ছেলে। তিনি দক্ষিণ বিরামপুরে নিজ মালিকানাধীন একটি একতলা বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধূরী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের স্ত্রী মনি দেবনাথ বলেন, ভাইফোঁটা উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্তানদের নিয়ে শিবপুর উপজেলার শাষপুর এলাকায় বাবার বাড়ি বেড়াতে যান তিনি। স্বামী নির্মল দেবনাথ দোকান থেকে ফিরে রাতে বাড়িতে একাই ছিলেন। পরীক্ষা থাকায় তাঁর ছেলে স্কুলছাত্র অর্থ দেবনাথ আজ বুধবার সকালে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সে ঘরের দরজা খোলা দেখতে পায় এবং খাটে তার বাবার গলাকাটা রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। এ সময় ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো ও রান্নাঘরের ভেন্টিলেটর ভাঙা পাওয়া যায়।
খবর পেয়ে জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), গোয়েন্দা পুলিশসহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ ও অনির্বাণ চৌধূরী ঘটনাস্থল পরিদর্শন করেন। দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধূরী আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘরের খাট থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘরের ভেন্টিলেটর ভাঙা ছিল। তা ছাড়া ঘরের কাপড়চোপড়সহ বিভিন্ন আসবাবপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। তদন্তের পর পরিবারের অভিযোগ অনুযায়ী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
৩ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১১ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে