
নরসিংদীর রায়পুরায় একটি স্কুলের অফিসকক্ষে এক মাসে দ্বিতীয়বারের মতো অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনায় অফিসের দুটি আলমারি ও কাগজপত্র পুড়ে গেছে। এ ঘটনায় বিদ্যালয়ের নৈশপ্রহরীকে আটক করেছে পুলিশ।
উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অগ্নিকাণ্ড ঘটে। ২ সেপ্টেম্বর রাতেও বিদ্যালয়টির অফিসকক্ষে আগুন লাগে। ওই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে রায়পুরা থানায় মামলাও করেন।
প্রধান শিক্ষক তাহমিনা সরকার আজকের পত্রিকাকে বলেন, অফিসরুমে ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে স্থানীয়রা আগুন নেভান। তার আগেই দুই আলমারিতে থাকা কাগজপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। কক্ষে কেরোসিনের গন্ধ পাওয়া গেছে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি খন্দকার শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘অল্প কয়েক দিনের ব্যবধানে বারবার এমন ঘটনা ঘটছে। ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। প্রশাসনের বিষয়টি গুরুত্বসহকারে দেখা দরকার।’
রায়পুরা থানার উপপরিদর্শক আলমগীর হোসেন বলেন, গতকালের আগুন লাগার ঘটনায় বিদ্যালয়ের নৈশপ্রহরী মামুন মিয়াকে (২৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আগের অগ্নিকাণ্ডের ঘটনায় মামলার তদন্ত চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
৩ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১১ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে