
‘করোনার ক্ষতি পোষানো তো দূরের কথা, ব্যবসা চালানো নিয়েই শঙ্কিত আমরা।’ খান প্লাজা শপিং সেন্টারের এফ আর ফ্যাশনের স্বত্বাধিকারী আমিনুল ইসলাম এই একটি বাক্য মুখে যতটা না বললেন, তার চেয়েও বেশি বললেন চোখে। তাঁর চোখে শূন্যতা ভর করেছে। আশা ছিল করোনাভাইরাস মহামারির কারণে গত দুই বছরের ক্ষতি এবারের ঈদে পুষিয়ে নেবেন। কিন্তু সে আশার জায়গা এখন দখল করেছে আশঙ্কা।
আমিনুল ইসলাম শুধু নন, রাজধানীর নিউমার্কেট এলাকার ব্যবসায়ীদের অধিকাংশেরই মানসিক অবস্থা এখন এমন। সারা দেশের মতো নিউমার্কেট এলাকার ব্যবসায়ীরাও এবার ঈদে ভালো বেচাকেনার মাধ্যমে গত দুই বছরের ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করেছিলেন। কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় ঘটে যাওয়া সংঘর্ষের কারণে তাঁদের সেই আশা দীর্ঘশ্বাসে পরিণত হয়েছে। দোকান খোলা রাখাটাই এখন তাঁদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
নিউমার্কেটের আরেক ব্যবসায়ী তৌহিদুর রহমান বলেন, ‘বিকালে হাফ শাটার খুলছিলাম। আধা ঘণ্টাও খোলা রাখতে পারি নাই। আবার বন্ধ করতে হইছে। এই রকম অবস্থা থাকলে ব্যবসা চালামু ক্যামনে?’
গত সোমবার রাত থেকে রাজধানীর অন্যতম বিপণি কেন্দ্র নিউমার্কেট ও এর আশপাশের এলাকার প্রায় ১০ হাজার দোকানের বেচাকেনা বন্ধ। ব্যবসায়ীরা বলছেন, এতে তাঁদের ক্ষতি এখন আর সংখ্যায় হিসাব করার অবস্থায় নেই। কারণ, দোকান খুললেও স্বাভাবিক সময়ের মতো ক্রেতা সমাগম হবে না, তা নিশ্চিতভাবেই বলা যায়।
এ বিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বছরের সবচেয়ে বড় কেনাকাটা হয় রোজার শেষ ১০ দিনে। এ রকম একটা পরিস্থিতিতে এই অবস্থা আমাদের সবাইকে ক্ষতিগ্রস্ত করেছে।’ তিন দিনে ক্ষতির পরিমাণ কত জানতে চাইলে এই ব্যবসায়ী নেতা বলেন, ‘ক্ষতি সীমাহীন।’
স্বাভাবিক নিয়মে নিউমার্কেট এলাকায় ঈদের আগে একদিন বেচাকেনা বন্ধ থাকলে ১০০ কোটি টাকার ক্ষতি হয় বলে গতকাল দাবি করেছিলেন ব্যবসায়ীরা। তবে আজ বুধবার তাঁরা বলছেন, সংখ্যার হিসাবে তাদের ক্ষতি বোঝানো সম্ভব নয়।
দোকান মালিক সমিতি ব্যবসায়ীদের দোকান খোলার অনুমতি দেওয়ার পরও দফায় দফায় শিক্ষার্থীদের আন্দোলনের আতঙ্কে তাঁদের দোকান বন্ধ করে দিতে হচ্ছে। এ বিষয়ে ব্যবসায়ী নেতা হেলাল উদ্দিন বলেন, ‘আমাদের আর কী করার আছে। আমরা পুরো বিষয়টাই প্রশাসনের ওপরে ছেড়ে দিয়েছি।’ তিনি জানান, যে দোকান দুটি দিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তারা সে দুটিতে তালা ঝুলিয়ে দিয়েছে। এর পর প্রশাসন তদন্ত করে যাকে দোষী সাব্যস্ত করবে, তাকে যেন কঠোর শাস্তির আওতায় আনা হয়—সেই দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। পুরো ঘটনায় তৃতীয় পক্ষের সম্পৃক্ততা দেখছেন ব্যবসায়ী নেতারা।
হেলাল উদ্দিন বলেন, ‘রাস্তায় যারা তাণ্ডব চালিয়েছে, তাদের কেউ ব্যবসায়ী না। তারা তৃতীয় কোনো পক্ষের। তাদের দায় আমরা নেব না।’

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সরকারিভাবে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ উঠেছে। ধান সংগ্রহের তালিকায় উঠেছে দরিদ্র, ভূমিহীন, দিনমজুরের নাম। অভিযোগ রয়েছে, একটি চক্র এসব নামের বিপরীতে গুদামে ধান দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা। ফলে বঞ্চিত হচ্ছে প্রকৃত কৃষক।
৮ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজ কাটার সময় গ্যাস বিষক্রিয়ায় অন্তত ৯ শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন দুই শ্রমিক। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ভাটিয়ারী স্টেশন রোডসংলগ্ন সাগর উপকূলে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে...
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফ্যামিলি কার্ড শুমারির কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভে ইউএনওকে ‘লাথি মেরে অফিস থেকে বের করে দেওয়ার’ হুমকির অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে।
৩ ঘণ্টা আগে
উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে যায় স্কুলছাত্র তাহসিন। পরে উপজেলা পরিষদের পুকুরপাড়ে তার জুতা পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস সদস্যরা এসে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেন।
৪ ঘণ্টা আগে