ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ টেলিকমের অবসায়ন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষে আজ সোমবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চে এ আবেদন করা হয়েছে।
আবেদনকারীদের আইনজীবী ইউসুফ আলী বলেন, গ্রামীণ টেলিকমের কাছে শ্রমিকদের পাওনা আড়াইশ কোটি টাকার বেশি। এই পাওনা টাকার দাবিতে কোম্পানিটির অবসায়ন চাওয়া হয়েছে।
শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে গ্রামীণ টেলিকমে অসন্তোষ চলে আসছে। আলোচনা না করেই এক নোটিশে ৯৯ কর্মীকে ছাঁটাই করে গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষ। এরপর সেই নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন ২৮ জন কর্মী। পরবর্তীতে ড. ইউনূসকে তলব করেছিলেন হাইকোর্ট। এ ছাড়া শ্রমিকদের পুনর্বহালের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক ছাত্রদল কর্মীর প্রেমিকাকে এক শিক্ষার্থীর প্রেমের প্রস্তাবের অভিযোগের মীমাংসায় গিয়ে শাখা ছাত্রদলের দুই নেতা-কর্মীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
৭ মিনিট আগে
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ডুমুরিয়া উপজেলার সলুয়ায় নির্মাণাধীন বর্জ্য রিসাইক্লিং প্ল্যান্টের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। আজ বৃহস্পতিবার সকালে পরিদর্শনকালে প্ল্যান্টে স্থাপিত যন্ত্রপাতি পরীক্ষামূলকভাবে চালু করা হয়।
১০ মিনিট আগে
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বড়ুয়াপাড়া রাস্তার মাথা থেকে ১০ হাজার ইয়াবাসহ ১ জন রোহিঙ্গাকে আটক করে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে গোপন খবর পেয়ে পুলিশ অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে।
১১ মিনিট আগে
সকলের অজান্তে দুই শিশু বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায়। পরবর্তীতে তাদের মা রেখা খাতুনসহ স্বজনেরা খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন। পরে তাদের উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে