
কেরানীগঞ্জে একটি রাসায়নিকের কারখানায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আজ সোমবার (৫ জানুয়ারি) বেলা পৌনে ২টার দিকে কালিন্দি ইউনিয়নের আড্ডা রেস্টুরেন্টের গলির একটি কারখানায় এ ঘটনা ঘটে।
আট দিনের মাথায় রাজধানীসংলগ্ন ঢাকার এই উপজেলায় দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা এটি। এর আগে ২৬ ডিসেম্বর দুপুরে বিকট বিস্ফোরণের উড়ে যায় কেরানীগঞ্জের হাসনাবাদের উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা। ওই ঘটনায় শিশুসহ ৪ জন দগ্ধ হয়।
স্থানীয়রা জানান, ওই কারখানায় এয়ার ফ্রেশনার তৈরি করা হত। দুপুরে কারখানাটিতে কাজ চলাকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিস্ফোরণে সাব্বির (১৮) নামে এক কর্মী ঘটনাস্থলেই প্রাণ হারান। তাঁর মরদেহ কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওমর ফারুক।
ফায়ার সার্ভিস জানায়, এয়ার ফ্রেশনার তৈরির রাসায়নিক উপাদান থেকে এ বিস্ফোরণ ঘটে। আগুন নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে কারখানা এলাকায় উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

রাজশাহী বার সমিতির বার্ষিক নির্বাচনে ২১টি পদের মধ্যে ২০টিতেই বিজয়ী হয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। তাঁরা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে নির্বাচনে অংশ নেন। সভাপতি পদে এই প্যানেল থেকেই আবুল কাসেম ও সাধারণ সম্পাদক পদে পারভেজ তৌফিক জাহেদী নির্বাচিত হয়েছেন।
১৫ মিনিট আগে
মহাসড়কের পাশেই একটি শিশুকে তরল খাবার খাওয়ানোর ফিডারের অংশ, চারজনের চারটি জুতা এবং অসংখ্য কাচের টুকরা। খুলনা-মোংলা মহাসড়কের বেলাই সেতুর কয়েকশ গজ দক্ষিণে দুর্ঘটনাস্থলের দৃশ্য এটি। এই স্থানটিতে গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে খুলনা মোংলা মহাসড়কে বেলাই ব্রিজ নামক স্থানে নৌবাহিনীর...
১৯ মিনিট আগে
চট্টগ্রামে সাত সাংবাদিকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়দানকারী এবং সম্প্রতি ছাত্রদলে যোগ দেওয়া মো. রিদুয়ান সিদ্দিকী এই মামলা করেছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক কাজী মিজানুর রহমানের আদালতে...
৩২ মিনিট আগে
ঝিনাইদহের শৈলকুপায় ভিজিএফ চালের কার্ড বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরগোলকনগর গ্রামে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩৫ মিনিট আগে