
ঝিনাইদহের শৈলকুপায় ভিজিএফ চালের কার্ড বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরগোলকনগর গ্রামে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও শৈলকুপা পুলিশ সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মির্জাপুর ইউনিয়নের অসহায় দরিদ্রদের মাঝে ভিজিএফের চাল দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদ থেকে কার্ড ইস্যু করা হয়। বৃহস্পতিবার সকালে ওই গ্রামের সায়েম আলীর কাছে কার্ড চান শামীম হোসেন লস্কর। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ নিয়ে সন্ধ্যায় স্থানীয় গ্রাম্য মাতবরেরা সালিসে বসেন। এরই এক পর্যায়ে সায়েম আলী ও শামীম হোসেনের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লা বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

চট্টগ্রাম-১৪ আসনটি দীর্ঘদিন ধরে এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। তবে গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে এলডিপির প্রার্থী ওমর ফারুক পরাজিত হন এবং বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদ বিজয়ী হন।
১ ঘণ্টা আগে
ডিআই পিকআপে করে শ্রমিকেরা সুনামগঞ্জের উদ্দেশে যাচ্ছিলেন। আর কাঁঠালবাহী ট্রাক ওই পথ দিয়ে আসতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন আর হাসপাতালে গিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতার নাম মো. আরাফাত রহমান অভি, তিনি পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনসার আলীর ছোট ছেলে। তিনি বরগুনা জেলা ছাত্রদলের সাবেক সহসম্পাদক এবং পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব।
১ ঘণ্টা আগে
স্ত্রীর এই বিশ্বাসঘাতকতা এবং চিকিৎসার অভাবে চরম মানসিক ও শারীরিক কষ্টে ভেঙে পড়েন হাবিবুর রহমান। অবশেষে পবিত্র ঈদুল ফিতরের দিন বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন তিনি।
২ ঘণ্টা আগে