
বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাঁঠালতলা এলাকায় চুরি করতে এসে নারীসহ চারজনকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে চোর। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই চোরকে আটক করে পুলিশ। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন সুমি আক্তার (৩৫), সুমির স্বামী আতিকুর রহমান (৪৫), পাশের বাড়ির ভাড়াটিয়া ইজিবাইক চালক মামুন খান (৪৫) ও অপর ভাড়াটিয়া দিনমুজুর মো. শাহাজাহান (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফকিরহাট সদর ইউনিয়নের কাঁঠালতলা গ্রামে সোমবার গভীর রাতে মৃত আকবর আলীর স্ত্রী রওশনারা বেগমের বাড়ির টয়লেটের ফাঁকা অংশ দিয়ে চোর ভেতরে প্রবেশ করে। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে তাকে ধরতে গেলে সে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে সুমি আক্তার আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন। ওই চোরকে চিনতে পারায় তাঁদের ছুরিকাঘাত করে পালিয়ে গেছে বলে এলাকাবাসী জানায়।
আজ মঙ্গলবার সকালে এলাকার একটি চায়ের দোকান থেকে ওই বাড়িতে চুরির অভিযোগে আট্টাকী এলাকার একটি বাড়ির ভাড়াটিয়া ভাঙারি ব্যবসায়ী মাহবুব সেখকে (৩০) স্থানীয়দের সহযোগিতায় আটক করেছে পুলিশ। মাহবুব পিরোজপুর এলাকার মৃত সুরোত আলীর ছেলে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তবে পরিবারের সদস্যরা আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকায় ঘর থেকে কোনো জিনিসপত্র ও মালামাল চুরি গেছে কি না তা জানাতে পারেননি।

আলম হাজারী আওয়ামী লীগ আমলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ২১ ডিসেম্বর দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাসায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।
১৭ মিনিট আগে
বরিশাল নগরের ২৭ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়ায় অনুমোদনবহির্ভূত স্থাপনা নির্মাণের চেষ্টা বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সিটি করপোরেশনের কর্মকর্তারা। দুই দিন ধরে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, ডেফুলিয়া মৌজার ওই জমি খাস। সেখানে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই।
২০ মিনিট আগে
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর চালা পলাশ মার্কেট এলাকায় মাদক কারবারির অভিযোগে একটি পরিবারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ শুক্রবার জুমার নামাজের পর দুই মসজিদের মুসল্লি, ইমাম ও স্থানীয় বাসিন্দারা তাঁদের বাড়িতে গিয়ে মাদক কারবার বন্ধ করতে সতর্ক করেন।
২৬ মিনিট আগে
পটুয়াখালী শহরে বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে শাকিল (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ওই অ্যাম্বুলেন্সের রোগী ছিলেন। এ ঘটনায় ইউসুফ ও রুমা নামের আরও দুজন আহত হয়েছেন। শুক্রবার বিকেল চারটার দিকে শহরের পায়রা পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে