অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ইটনা হাওরে ৩৩ কেভি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় এক যুবক উঠে পড়ায় তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। আজ বুধবার সকালে ইটনা উপজেলার এলেংজুরী গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে ওই ব্যক্তিকে নামাতে ঘটনাস্থলে যাচ্ছে ইটনা ফায়ার সার্ভিস।
বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়া এই ব্যক্তি মানসিক রোগী বলে জানিয়েছেন স্থানীয়রা। তাঁর নাম আলমগীর হোসেন (২৭)। তিনি অষ্টগ্রাম উপজেলার এলেংজুরী গ্রামের মনজিল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সবার অজান্তে বাড়ির সামনে হাওর সাঁতরে বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে পড়েন আলমগীর হোসেন। পরে স্থানীয়রা কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিকে জানালে তারা বিদ্যুৎ সরবরাহ লাইন বন্ধ করে দেয়।
খবর পেয়ে ইটনা ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানের জন্য ছিলনি থেকে বেলা সাড়ে ১০টার দিকে নৌকাযোগে ঘটনাস্থলে রওনা দেয়।
এদিকে এ ঘটনায় কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলার ২৪টি ইউনিয়নের ২৩টিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। তিন উপজেলার অষ্টগ্রামে ২৯ হাজার, মিঠামইনে ২৫ হাজার ও ইটনা আংশিকে ২০ হাজারসহ প্রায় ৭৪ হাজার গ্রাহক রয়েছেন।
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, মিঠামইন জোনাল অফিসের উপসহকারী প্রকৌশলী শামীম হোসাইন বলেন, ‘একজন মানসিক রোগী টাওয়ারে উঠে পড়ার খবর পেয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছি। উদ্ধার অভিযান শেষে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।’

পিরোজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সিভিল ইনস্ট্রাক্টর কামরুল হাসান ও ইলেকট্রিশিয়ান ইনস্ট্রাক্টর কবির আলমের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। আজ রোববার (১৮ জানুয়ারি) সকালে পিরোজপুর টিটিসির সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এমন অভিযোগ তোলা হয়।
২ মিনিট আগে
সিলেট নগরীর তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মামাতো-ফুফাতো ভাই নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার ইমন দাস (২১) এবং সিলেট নগরের জিন্দাবাজার এলাকার দীপ্ত দাস (১৭)।
২২ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ আশরাফুল মৃধা (৪৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২৬ মিনিট আগে
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে ফিল্ড সুপারভাইজার রাশেদুল ইসলাম এবং তাঁর স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার (১৮ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক
২৭ মিনিট আগে