
রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাসায় তেলাপোকা মারার বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় তেলাপোকা মারার পেস্ট কন্ট্রোল সার্ভিস কোম্পানির এমডি ও চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন আশরাফ ও ফরহাদ।
আজ বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান।
মশিউর রহমান বলেন, বিষক্রিয়ায় দুই শিশু মৃত্যুর ঘটনায় পেস্ট কন্ট্রোল প্রতিষ্ঠানের এমডি ও চেয়ারম্যানকে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ঢাকায় আনা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় তেলাপোকা মারার স্প্রের বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। পেস্ট কন্ট্রোল সার্ভিসের অদক্ষ কর্মীদের কারণে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে বলে নিহত দুই শিশুর স্বজনেরা অভিযোগ করেন।
আরও পড়ুন:

জামালপুরের ইসলামপুরে কোরবানি গরুর মাংস খাওয়ার সময় গলায় আটকে ইয়াসিন মিয়া (১২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত বাগেরহাটের চিতলমারী উপজেলার দুই তরুণ শোয়াইব শেখ এবং শয়ন ঢালীর দাফন ও শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
২ ঘণ্টা আগে
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে পিরোজপুরের নাজিরপুর উপজেলার একই পরিবারের তিন সদস্য রয়েছে। তাদের বাড়ি নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে শহরতলির বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
ঈদুল আজহায় পশু কোরবানির পর রাজধানীজুড়ে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। আজ বৃহস্পতিবার (২৮ মে) দুপুর থেকে নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতাকর্মীদের বর্জ্য সংগ্রহ করতে দেখা গেছে।
৬ ঘণ্টা আগে