ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) দেশের প্রায় ১ কোটি উপকারভোগীর কাছে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করছে। এ উপকারভোগী পরিবার কীভাবে নির্বাচন করা হয়েছে তা জানতে চেয়েছে সংসদীয় কমিটি। হালনাগাদ তালিকা সংগ্রহ করে সরকারি প্রতিষ্ঠানকে কমিটির কাছে প্রেরণের সুপারিশ করেছে।
আজ সোমবার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সূত্রে জানা গেছে, বৈঠকে টিসিবির কার্যক্রম সম্পর্কে প্রতিবেদন কমিটির কাছে উপস্থাপন করা হয়। সেখানে বলা হয়, ২০২২ সালের মার্চ হতে প্রতি মাসে সারা দেশের নিম্ন আয়ের প্রায় এক কোটি পরিবারের মাঝে গত ২৮ মার্চ পর্যন্ত ২ কোটি লিটার ভোজ্য তেল, ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল, ১০ হাজার মেট্রিক টন চিনি বিক্রয় করে আসছে। রমজানে ছোলা ও খেজুর ভর্তুকি মূল্যে বিক্রি করা হয়।
জানতে চাইলে কমিটির সভাপতি আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে অগ্রাধিকার তালিকা ধরেই উপকারভোগীদের তালিকা করা হয়েছে। সেটা আমরা পুনরায় খতিয়ে দেখতে বলেছি। পরিসংখ্যান অধিদপ্তর তালিকা করেছেন সেটার সঙ্গে মিলিয়ে নিতে বলেছি। কোনো উপকারভোগী চিহ্নিত করার সময় নিম্ন আয়ের মানুষ যাতে পায় সেই ব্যবস্থা নিতে বলেছি।’
প্রতি ইউনিয়নে যাতে টিসিবির ডিলার থাকে এমন সুপারিশও সংসদীয় কমিটি করেছে বলে জানান আবুল কালাম আজাদ। তিনি বলেন, টিসিবির কার্যক্রম জোরদার করার জন্য আমরা সুপারিশ করেছি। টিসিবির স্মার্ট কার্ড দ্রুত চালু করার জন্য বলেছি। সেখানে একজনের মাল আরেকজন যেন নিতে না পারে এ জন্য চেহারা শনাক্ত করার পদ্ধতি রাখার কথা বলেছি।
টিসিবি এবং সিএন্ডএজি এর কার্যালয়ের অডিট আপত্তিসমূহের কোনো মিল না থাকায় একটি সভার মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত তালিকা তৈরি করে কমিটিকে অবহিত করার জন্য সুপারিশ করা হয়।
আবুল কালাম আজাদ বলেন, আমরাতো মূলত অডিট আপত্তি নিয়ে কথা বলেছি। সেখানে অডিট অধিদপ্তর ও টিসিবির সঙ্গে তফাৎ আছে, সেগুলো চিহ্নিত করতে বলেছি। একই সঙ্গে অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তির জন্য বলেছি। নীতিমালা অনুযায়ী টিসিবির ডিলার নিয়োগের জন্য বলেছি।
কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য আশরাফ আলী খান খসরু, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, আলাউদ্দিন আহম্মদ চৌধুরী, সিদ্দিকুর রহমান পাটোয়ারি, আনোয়ারুল আশরাফ খান এবং নাজমা আক্তার।

বছরে দুবার ধান হয়, একবার টমেটো—এমন তিন ফসলি জমি প্রতিবিঘা বছরে লিজ দেওয়া হয়েছে ২ হাজার ৭৫০ টাকা দরে। এমন ৭০ বিঘা জমি লিজ দেওয়ার ক্ষেত্রে জাতীয় দৈনিকে বিজ্ঞাপন ও এলাকায় যে প্রচার চালানোর কথা সেটা করা হয়নি।
২ ঘণ্টা আগে
খুলনার খালিশপুরের সন্ত্রাসী সোনা মিয়া হত্যা মামলার মূল আসামি কানা বেল্লাল (২৪) ও তাঁর সহযোগী সাকিব শেখকে (২২) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গত বুধবার সন্ধ্যায় নগরীর ছোট বয়রা এলাকার আমেনা মঞ্জিলের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে
ফরিদপুরে চাঁদা দাবি করে না পেয়ে জেলা বিআরটিএর এক কর্মকর্তার টেবিলের কাচ ভাঙচুরের অভিযোগে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা জনি বিশ্বাসকে (২৯) আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ফরিদপুর কার্যালয় থেকে তাঁকে আটক করে কোতোয়ালি থানায় নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ায় এক চিকিৎসক দম্পতির বিরুদ্ধে এক শিশু (১০) গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে থানায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার শিশুটির মা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলাটি করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
৪ ঘণ্টা আগে