
নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় সবুজ মিয়া (২৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে মহাসড়কের মাহমুদাবাদ নামাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সবুজ মিয়া উপজেলার মুছাপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান গ্রামের মস্তো মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরবগামী চালবোঝাই একটি ট্রাক এবং বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান মাহমুদাবাদ এলাকায় এসে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় চালবোঝাই ট্রাকটি সড়কে উল্টে পড়ে। এতে চালের বস্তা সড়কে ছড়িয়ে পড়ে। এদিকে মিনি কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাঁ পাশে দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশাচালক নিহত ও কয়েক জন যাত্রী আহত হন। এ ঘটনার পর ট্রাক ও কাভার্ড ভ্যানের চালক পালিয়ে যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদিকে স্বজনেরা নিহতের লাশ বাড়িতে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী চা-বিক্রেতা মোহাম্মদ আলী বলেন, চালবোঝাই ট্রাকটি ডান পাশে চলে আসায় উভয় গাড়ির চালক সংঘর্ষ এড়াতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারান। এ সময় কাভার্ড ভ্যানটি অটোরিকশাটিকে চাপা দেয়। ঘটনাস্থলে একজন নিহত হন।
নাম প্রকাশে অনিচ্ছুক নিহতের এক স্বজন বলেন, খবর পেয়ে তখন পুলিশি ঝামেলা এড়াতে দুর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যাই। বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য থানায় যাচ্ছি।
মুছাপুরের ইউপি সদস্য লিয়াকত আলী বলেন, ‘দুর্ঘটনার পর অটোরিকশাচালক সবুজ মিয়ার লাশ স্বজনেরা বাড়িতে নিয়ে আসেন। এখন স্বজনদের নিয়ে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য থানায় আসছি।’
ভৈরব হাইওয়ে থানার ওসি সাজু মিয়া মোবাইল ফোনে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যানের চাপায় সবুজ মিয়া নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। নিহতের স্বজনেরা থানায় এসে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করেছেন। গাড়ি দুটো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে