রাজধানীর মুগদায় গণপিটুনিতে গুরুতর আহত এক তরুণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। প্রাথমিকভাবে তাঁর নাম আল আমিন এবং বয়স ২০ বছর বলে জানা গেছে। তবে তাঁর ঠিকানা এখন পর্যন্ত জানা যায়নি। নিহত ওই তরুণ ছিনতাইয়ের চেষ্টাকালে গণপিটুনির শিকার হন বলে জানিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে এই তরুণের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন মুগদা থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার।
তিনি বলেন, গতকাল বুধবার রাত রাত পৌনে ১০টার দিকে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের উল্টো দিকের শান্ত ফিলিং স্টেশনের সামনে ছিনতাইয়ের চেষ্টা করেন আল আমিন। স্থানীয়রা তা দেখতে পেয়ে তাঁকে পিটুনি দেয়। এতে গুরুতর আহত ওই তরুণকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে তিনি মারা যান।
নিহত তরুণের ঠিকানা জানার চেষ্টা চলছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, মুগদা থানায় ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৩ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৪ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে