
রাজধানীর বনানী থানায় দায়ের করা অস্ত্র আইনের এক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে দুইদিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই আদেশ দেন।
আজ আনিসুল হককে কারাগার থেকে আদালতে হাজির করা হলে তাঁর পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত ২ দিন রিমান্ড মঞ্জুর করেন। আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
মামলার সূত্রে জানা যায়, আনিসুল হক বনানী থানার অধীনে নিজের নামে লাইসেন্সপ্রাপ্ত একটি পিস্তলের মালিক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য দেওয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয়।
কিন্তু আনিসুল হক ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ৫ মে পর্যন্ত তাঁর লাইসেন্সকৃত অস্ত্রটি থানায় জমা দেননি বা থানাকে অবহিতও করেননি। তাঁর ঠিকানায় গিয়ে কাউকে পাওয়াও যায়নি এবং অস্ত্র জমা সম্পর্কে কোনো তথ্য মেলেনি। তিনি কোনো গুলি কিনেছেন এমন তথ্যও পাওয়া যায়নি। ফলে তিনি ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (১) ধারায় অপরাধ করেছেন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বনানী থানায় মামলা দায়ের করে। তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ১৩ আগস্ট নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বৈষম্যবিরোধী আন্দোলনকে ঘিরে দায়ের করা বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো এবং দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় শটগান ও একটি কার্তুজ উদ্ধার করেছে র্যাব। আজ শুক্রবার (১৩ মার্চ) র্যাব-৯ সিলেট সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৯ মিনিট আগে
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। প্রকৃত সুবিধাভোগীদের বাদ দিয়ে এক ব্যক্তি একাধিক কার্ড ব্যবহার করে চাল উত্তোলন করছেন বলে জানা গেছে।
২২ মিনিট আগে
নেত্রকোনার দুর্গাপুরে বজ্রপাতে আকাশ মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মো. রাফি (৮) নামে এক পুলিশ দম্পতির শিশুসন্তান পিকআপ ভ্যানের চাপায় নিহত হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের আগমুহূর্তে পুরাতন উপজেলা-গিরিকলি কিন্ডারগার্টেন অ্যান্ড পাবলিক স্কুল সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে