
নরসিংদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশায় থাকা ৩ যাত্রী নিহত হয়েছেন। এ সময় চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।
আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জেলার রায়পুরা উপজেলার মরজাল ধুকুন্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে শিমুলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের বরচর গ্রামের মো. কাসেম মিয়ার স্ত্রী দোলনা বেগম (৫৫), তার নাতি আরিয়ান (৭) ও বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের রানা মিয়া (১৮)। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ব্রাহ্মণবাড়িয়াগামী লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভৈরবের দিকে যাচ্ছিল। বারৈচাগামী নরসিংদী খ ১১-০৮৫৬ নম্বরের সিএনজি অটোরিকশাটি রাত সাড়ে ৯টায় মহাসড়কের ধুকুন্দি এলাকায় শিমুলতলী নামক স্থানে আসা মাত্রই ঘাতক বাসচালক অটোরিকশাটিকে পেছন দিক দিয়ে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা ১ নারী, ১ শিশু ও ১ পুরুষ মারা যান। এ সময় চালকসহ ৩ জন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা নিহতদের উদ্ধার করে। এ সময় মহাসড়কের মরজাল বাজার বাসস্ট্যান্ডের বিপরীত দিকে শিবপুর পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। রাত সাড়ে ১০টা নাগাদ যান চলাচল স্বাভাবিক হয়।
ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক আ. রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করি। নিহতের স্বজনরা তাদের লাশ বাড়িতে নিয়ে গেছে। অপর জনের পরিচয় জানা যায়নি।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে