সকাল ৯টা তখন। রাজধানীর গুদারাঘাটসংলগ্ন বাড্ডা হাইস্কুলের ভোটকেন্দ্রের একটি ভোটকক্ষ। এখানে ৫৬০ জন ভোট দেওয়ার কথা। কিন্তু ভোট গ্রহণ শুরুর এক ঘণ্টা কেটে যাওয়ার পর একজনও ভোট দিতে আসেননি। একই স্থানে আরেকটি বুথে ৫০০ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন মাত্র ৩ জন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় আজ রোববার সকাল ৮টায়। প্রথম এক ঘণ্টায় ঢাকা-১১ আসনের কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটার উপস্থিতি খুবই কম। কোথাও তিনজন, কোথাও পাঁচজন। আবার কোথাও কেউ ভোট দেননি।
প্রিসাইডিং কর্মকর্তারা বলছেন, শীতের কারণে ভোটাররা কেন্দ্রে আসতে দেরি করছেন। বেলা বাড়লে ভোটার উপস্থিতি বাড়বে বলেও আশা প্রকাশ করেন তাঁরা।
সকাল সাড়ে ৮টায় উত্তর বাড্ডার শহীদ তোজো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারের কোনো সারি নেই। ২ হাজার ৪৭৪ জন ভোটারের মধ্যে আধ ঘণ্টায় ভোট দিয়েছেন মাত্র ছয়জন।
কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা ফিরোজ মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটার সে ভাবে দেখা যাচ্ছে না। শীতের কারণে ভোটাররা আসছেন না।’
বাড্ডার গুদারাঘাট সংলগ্ন বাড্ডা হাই স্কুল কেন্দ্রের একটি বুথে একজনও ভোট দেননি। এখানে ৫৬০ জন ভোটার। আর পুরো কেন্দ্রে ২০৮১ জন ভোটার। প্রিসাইডিং কর্মকর্তা মো. হাবিবুন্নবী আজকের পত্রিকাকে বলেন, ‘এটা নারীদের ভোটকেন্দ্র। তাই হয়তো দেরি করছেন আসতে। আর নারীরা ঘরের কাজ-কর্ম শেষ করে ভোট দিতে আসেন।’
কিছুটা ব্যতিক্রম দেখা গেছে, মধ্যবাড্ডার বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে। এখানে ২টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। বুথ মোট ১২ টি। দুই কেন্দ্রে ভোটার সংখ্যা সাড়ে ৬ হাজারের বেশি। এক ঘণ্টায় ১২টি বুথে ভোট দেন ৪১ জন। দুই প্রিসাইডিং কর্মকর্তা শওকত মোল্লা ও তাশফিন আদনান জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। কোনো অপ্রীতিকর ঘটনা এখনো ঘটেনি।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে