রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়াম তিন নম্বর গেটের সামনে পুলিশের রেকার গাড়ির চাপায় মোটরসাইকেলচালক মাহতাব আহমেদ তাসিন (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত সোয়া ৯টার দিকে স্টেডিয়াম গেটের সামনে ঘটনাটি ঘটে।
মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পৌনে ১০টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা পথচারী নুর হোসেন জানান, রাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের তিন নম্বর গেটের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল ওই শিক্ষার্থী। এ সময় পুলিশের রেকার গাড়ির চাপায় গুরুতর আহত হয় সে। তখন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সংবাদ পেয়ে তাসিনের আত্মীয়-স্বজন ঢাকা মেডিকেলে আসেন। তাসিনের মা কাকলী আক্তার জানান, তাঁদের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার মনদগাও গ্রামে। বর্তমানে ওয়ারী স্ট্রিট বলধা গার্ডেনের সামনে একটি বাসায় ভাড়া থাকেন। তাসিন কেরানীগঞ্জ শাখার ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণিতে পড়ে। দুই ভাই এক বোনের মধ্যে তাসিন ছিল দ্বিতীয়।
কাকলী আক্তার আরও জানান, তাসিন বিকেলে বাসা থেকে বের হয়। পরে তাসিনের কোনো এক বন্ধুর মোটরসাইকেল চালাচ্ছিল সে। রাতে দুর্ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে এসে তাসিনের মৃতদেহ দেখতে পান তাঁরা।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।’
পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে তখন সেখানে কিছুই পাওয়া যাইনি। নিহতের মোটরসাইকেলসহ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে জানতে পেরেছি, রেকার গাড়ির সঙ্গেই এই দুর্ঘটনা ঘটেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।’

লক্ষ্মীপুর বাজারের চারটি জুয়েলারি দোকান থেকে গ্রাহককে দেখানোর কথা বলে নেওয়া প্রায় ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে পালানোর অভিযোগে ব্যবসায়ী রণজিত পাল, তাঁর স্ত্রী ঊর্মি পাল ও সন্তোষ পালকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে স্বর্ণালংকারগুলোও।
২ মিনিট আগে
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে ফেরার পথে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ১১ জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও দুই জেলে এখনো নিখোঁজ রয়েছেন।
৪ মিনিট আগে
নোয়াখালীর হাতিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আ. জব্বারের জন্মদিন উদ্যাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শিক্ষক-কর্মচারীদের চাঁদায় অনুষ্ঠান ও উপহার কেনার অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার না করে কর্মকর্তা বলেন, শিক্ষকদের ভালো লেগেছে বলেই তাঁরা আয়োজন করেছে
৪ মিনিট আগে
রাজধানীর বারিধারায় ব্যক্তিগত গাড়ির চাপায় মেহেদী হাসান মিম (২২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িচালক হাসানকে (২০) আটক করেছে পুলিশ। জার্মান দূতাবাসের পাশে বারিধারার ১ নম্বর সড়কের ১৪ নম্বর বাসার সামনে আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান মিম নীলফামারীর ডোমার থানার সোন
৭ মিনিট আগে