
রাজধানীর নাখালপাড়ার বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধারের পর এবার চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের বাড্ডার ফ্ল্যাট থেকে নগদ ৩ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে বাড্ডায় অভিযান চালিয়ে টাকাগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
তিনি জানান, বাড্ডার ওই ফ্ল্যাট রিয়াদ নিজে ব্যবহার করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চাঁদাবাজির মাধ্যমেই টাকাগুলো সংগ্রহ করা হয়েছে। অর্থের প্রকৃত উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে।
গত শনিবার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির ঘটনায় রিয়াদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর গতকাল বুধবার রাজধানীর নাখালপাড়ায় রিয়াদের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারা জানিয়েছে, রিয়াদের বিরুদ্ধে আওয়ামী লীগের আরেক সাবেক সংসদ সদস্য আব্দুল কালাম আজাদের কাছ থেকেও জোর করে টাকা আদায়ের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে আব্দুল কালাম আজাদ বলেন, ‘গত ২৬ জুন রিয়াদের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল আমার অফিসে ঢুকে আমাকে হুমকি দেয়। তারা বলে, “আপনি নিজে থানায় যাবেন, না আমরা নিয়ে যাব?” তারপর বলে, “টাকা দেবেন, না বাইরে যে ২০০ লোক আছে, তাদের জুতার বাড়ি, চড়-থাপ্পড় খাবেন?”
এ ঘটনার পাশাপাশি গুলশানে চাঁদাবাজির মামলায় রিয়াদসহ সাবেক পাঁচ নেতা বর্তমানে সাত দিনের রিমান্ডে রয়েছেন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে