Ajker Patrika

ভোট দিলেন ৯৭ বছর বয়সী আবু বক্কর সিদ্দিক

আজকের পত্রিকা ডেস্ক­
ভোট দিলেন ৯৭ বছর বয়সী আবু বক্কর সিদ্দিক
ভোট দিয়েছেন ৯৭ বছর বয়সী আবু বক্কর সিদ্দিক। ছবি: আজকের পত্রিকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দেশব্যাপী শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এবার ভোটাররা আলাদা দুটি ব্যালট পেপারে ভোট দিচ্ছেন। সাদা ব্যালটে সংসদ সদস্যপ্রার্থীদের এবং গোলাপি ব্যালটে গণভোট দিচ্ছেন। এবারই প্রথমবারের মতো সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট হচ্ছে।

দীর্ঘ ১৭ বছরে তিনটি বিতর্কিত নির্বাচনের পর এবার প্রায় ১৩ কোটি ভোটার নতুন করে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত ২০১৪ সালের নির্বাচন ‘একতরফা’, ২০১৮ সালের নির্বাচন ‘রাতের ভোট’ এবং ২০২৪ সালের নির্বাচন ‘আমি-ডামির নির্বাচন’ হিসেবে ব্যাপক সমালোচিত ছিল। বহু ভোটারের অভিযোগ ছিল, তাঁরা ভোট দিতে পারেননি।

তবে জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম অনুষ্ঠিত এই নির্বাচনে ভোট দিতে উৎসাহী প্রায় সবাই। তাদেরই একজন ৯৭ বছর বয়সী আবু বক্কর সিদ্দিক। তিনি ঢাকা–৪ আসনের একে হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৪ আসনে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সৈয়দ জয়নুল আবেদীন, বিএনপির তানভীর আহমেদ রবিন এবং স্বতন্ত্রপ্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৫০৬ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত