রাজবাড়ীতে একটি দেশীয় পিস্তল ও তিনটি গুলিসহ দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আজ শনিবার দুপুরে জেলা সদরের পাচুরিয়া ইউনিয়নের মরডাঙ্গা দয়ালবন্দ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক দুজন হলেন রাজবাড়ী জেলা সদরের মাইটকোট এলাকার করিম শেখের ছেলে আমির শেখ এবং পশ্চিম নলডুবি এলাকার লতিফ শেখের ছেলে কাদের শেখ।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখায়রুল আলম প্রধান এই তথ্য জানান। তিনি আজকের পত্রিকাকে বলেন, আজ দুপুরে পাচুরিয়া ইউনিয়নের মরডাঙ্গা দয়ালবন্দ এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় চালকসহ দুজন যাচ্ছিলেন। এ সময় চালকের কোমরে অস্ত্র দেখে স্থানীয়রা ধরতে গেলে তিনি দৌড়ে পাশের ঝোপে লুকানোর চেষ্টা করেন। পরে গ্রামবাসী ধাওয়া দিয়ে ওই দুজনকে আটক করে। এ সময় একটি অস্ত্র ও তিনটি গুলি উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে তাঁদের থানায় নিয়ে আসে।
ওসি ইফতেখায়রুল আলম প্রধান আরও বলেন, এ ব্যাপারে অস্ত্র আইনে একটি মামলা করার প্রস্তুতি চলছে।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে