
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গাজীখালী নদীর ভাঙন রোধে ১০ লাখ টাকার একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। মেসার্স জলিল ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে বলে জানায় জেলা পানি উন্নয়ন বোর্ড।
স্থানীয়রা জানান, নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে ইতিমধ্যে হরগজ ইউনিয়নের হরগজ পূর্ব নগর এলাকার গ্রামের প্রধান সড়ক ও আলম হোসেনের স্ত্রী সাবজানের (৪০) বসতবাড়ি ভেঙে গেছে । ঝুঁকিতে রয়েছে হরগজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, খেলার মাঠ, বিদ্যালয়সংলগ্ন এলাকার রাস্তা ও বসতবাড়ি।
গত ১৪ সেপ্টেম্বর ‘ভাঙনের ঝুঁকিতে শিক্ষাপ্রতিষ্ঠান’ শিরোনামে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসনের নজরে আসে। বিষয়টি লিখিত আকারে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডকে জানালে জিও ব্যাগ ব্যবহার করে ভাঙন রোধের জন্য ১০ লাখ টাকার একটি প্রকল্পের কাজ বরাদ্দ করা হয়। বরাদ্দের পর কাজ শুরু হয়েছে বলে সাটুরিয়া ইউএনও অফিস সূত্রে জানা যায়।
রোববার সকালে সরেজমিনে দেখা যায়, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন জিও ব্যাগে বালু ভর্তি করে প্যাকেট প্রস্তুতের কাজ করছেন। এই প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য দিনরাত কাজ করছেন তাঁরা।
দ্রুত সময়ের মধ্যে ভাঙন রোধে প্রকল্প অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান হরগজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল হক মোল্লা। তিনি বলেন, ‘আমাদের বিদ্যালয়টি নদীভাঙনের ঝুঁকিতে ছিল। ইতিমধ্যে টয়লেটের কিছু অংশ ভেঙেও গেছে। ভাঙন প্রতিরোধে ১০ লাখ টাকার এই জিও ব্যাগ ফালানোর প্রকল্পের কাজ বাস্তবায়িত হলে আমার স্কুলসহ খেলার মাঠ, রাস্তাঘাট ও বসতবাড়ি রক্ষা পাবে।’
মানিকগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ইতিমধ্যে গাজীখালী নদীর ভাঙন রোধে মানিকগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের বরাদ্দকৃত ১০ লাখ টাকার একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে জানান তিনি।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে